প্রতিবেদক, রাজনীতি ডটকম

এক দিন বিরতি দিয়ে আবার দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ সোমবার (১৩ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এটি বিএনপির পঞ্চম দফার অবরোধ কর্মসূচি।
এবারও অবরোধের বিকল্প হিসেবে হরতালের কর্মসূচি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত অবরোধের সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দেশব্যাপী চতুর্থ দফার অবরোধ কর্মসূচি চলছে। ৪৮ ঘণ্টার চলমান এই অবরোধ আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে। এরপর মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা টানা অবরোধের ঘোষণা দিয়েছে দলটি।
এর আগে ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। হরতালের পর বিএনপি ও সমমনা দলগুলো ৭২ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয়। এরপর ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ দেয়া হয়। সেই অবরোধ শেষ হলে ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ নভেম্বর থেকে আবার ৪৮ ঘণ্টা টানা অবরোধ পালনের ঘোষণা দেয় বিএনপি। পরে ১১ ও ১২ নভেম্বর ফের অবরোধের ডাক দেয় বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো।

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৪ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৪ দিন আগে