সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বলেছেন, রোহিঙ্গাদের দুঃখ-কষ্ট বুঝতেই বাংলাদেশে ছুটে এসেছেন জাতিসংঘ মহাসচিব।
শুক্রবার (১৪ মার্চ) উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইফতারের আগে রোহিঙ্গাদের উদ্দেশে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন।
প্রধান উপদেষ্টার নিজ বাড়ি চট্টগ্রামে। আবার চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সঙ্গে রোহিঙ্গাদের মাতৃভাষারও কিছু মিল রয়েছে। এ কারণে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা রোহিঙ্গারা অনেকটাই বুঝতে পারেন।
প্রায় পাঁচ মিনিট ধরে প্রধান উপদেষ্টা আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘অনরার দুঃখ কষ্ট বুঝি লইবারলাই ও আইস্সে। ও বুঝি লই দুনিয়ার মাইনসরে জানাইব। অনরারে অনরার দেশত ফেরত পাঠাইবার লাই কি গরার দরকার ইন গরিব।’ (আপনাদের দুঃখ কষ্ট বোঝার জন্য মহাসচিব এসেছেন। তিনি বুঝে বিশ্ববাসীকে জানাবেন। আপনাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য যা করা দরকার, করবেন)

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রায় এক লাখ রোহিঙ্গা ইফতারে অংশ নেন। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর
জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কেউ ওনাকে দাওয়াত দিয়ে আনতে পারেন না। উনি নিজ থেকে রোহিঙ্গা সমস্যা দেখতে এসেছেন। আশা করছি রোহিঙ্গা সমস্যার একটি সমাধান হবে।
সবসময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের সঙ্গে রয়েছেন জানিয়ে বলেন, ‘আমি আপনার সঙ্গে আছি। আপনার জন্য নিরাপদ স্বদেশ ফেরত পাঠানোর জন্য কাজ করে যাচ্ছি।’

এবারের ভোটে কোনো জালিয়াতি, ছলচাতুরী, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৯ ঘণ্টা আগে
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না। প্রয়োজন হয় অন্যায়ের Political Cost বা রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেওয়া।
১৯ ঘণ্টা আগে
যুবসমাজকে আশ্বস্ত করে তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত ক্ষমতায় গেলে তরুণদের সঠিক শিক্ষা ও পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে পেশাগতভাবে দক্ষ করে তোলা হবে। এরপর তাদের হাতে তুলে দেওয়া হবে যোগ্য ও সম্মানজনক কাজ।
২১ ঘণ্টা আগে
নির্বাচনি ডামাডোল শুরু হওয়ার পর থেকেই ‘বিদ্রোহী’দের ভোটের মাঠ থেকে সরিয়ে নিতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। অনেককে বহিষ্কার করেছে দল থেকে। এরপর কেউ কেউ দলের আহ্বানে সাড়া দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেনদলের আহ্বানে সাড়া দিয়ে কেউ কেউ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তাদের বহিষ্কারাদেশ তুলেও নিয়
১ দিন আগে