জোটবদ্ধ ও এককভাবে নির্বাচন করবে আ. লীগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২০: ১৬
ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ ও একক দুইভাবে অংশ নেয়ার কথা জানিয়ে নির্বাচনে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। শনিবার বঙ্গবন্ধু এভিনিউ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। সেখানে আমরা বলেছি আওয়ামী লীগ জোটবদ্ধ ও একক দুইভাবে নির্বাচন করবে। কোনো আসনে আসনে জোটবদ্ধ, কোনো আসনে একক সেটা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ১৭ ডিসেম্বর জানাব।

তিনি জানান, মনোনয়ন বিক্রির প্রথম দিন সশরীরে উপস্থিত হয়ে ১ হাজার ৬০ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর অনলাইনে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মোট ১০৭৪ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে ঢাকা বিভাগে- ২১৪ জন, চট্টগ্রাম বিভাগের ২০১ জন, সিলেট বিভাগের ৫৫ জন, রাজশাহী বিভাগের ১৭৬ জন, খুলনা বিভাগের ১২৫ জন, বরিশাল বিভাগের ৭৫ জন, ময়মনসিংহ বিভাগের ১০৫ জন ও রংপুর বিভাগের ১০৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে