প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়া অর্থপূর্ণ সংলাপের জন্য যথেষ্ট সময় নেই বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েছে আওয়ামী লীগ।
দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। চিঠির জবাবে এ কথা জানান কাদের।
এর আগে গত বুধবার সচিবালয়ে ডোনাল্ড লুর পক্ষ থেকে চিঠিটি পিটার হাস ওবায়দুল কাদেরের হাতে হস্তান্তর করেন।
চিঠিতে কাদের বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী কাজ চূড়ান্ত করতে সময় দিতে পাবে। পাশাপাশি ৩০০ সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্ত, নির্বাচনী প্রচার-প্রচারণার কৌশল চূড়ান্ত করতে হবে। তাই অর্থপূর্ণ সংলাপের জন্য যথেষ্ট সময় নেই।
জানা গেছে, বৃহস্পতিবারই আওয়ামী লীগের প্রতি উত্তরের চিঠি লেখা হয়। পরে সেটি পৌঁছানোর দায়িত্ব দেয়া হয় দলটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
শুক্রবার বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের পি আ্যকটিং ডেপুটি চিফ অব মিশন আর্টুরো হাইন্সের নিকট চিঠি হস্তান্তর করেন মোহাম্মদ আলী আরাফাত।
ওবায়দুল কাদেরের দেয়া উত্তরে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচনী আইন সংস্কারের আওয়ামী লীগ সরকারের উদ্যোগের কথা তুলে ধরা হয়।
আগামী ৭ জানুয়ারি ভোট ও ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের কথা চিঠিতে জানান কাদের।
তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে শর্তহীন সংলাপের দরজা খোলা রেখেছিল। কিন্তু বিএনপি শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবিতে অনড় থাকায় তা সংলাপ হয়নি।
একই সঙ্গে বিএনপি ও তাদের মিত্রদের ডাকা চলমান হরতাল-অবরোধ কর্মসূচির বিষয়েও চিঠি বলা হয়। সেখানে বলা হয় ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চিঠিতে ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ সকল আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে অংশীদারত্বকে গুরুত্ব দেয় এবং শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতার আশা প্রকাশ করেন কাদের।

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৪ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৪ দিন আগে