আট তারকার মধ্যে সবচেয়ে কম ভোট পেলেন নকুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮ জন তারকা অংশ নিয়েছিলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ‌‌‌ থেকে ৫ জন, বিএনএম থেকে একজন, স্বতন্ত্র একজন ও কৃষক শ্রমিক জনতা লীগ থেকে একজন। আওয়ামী লীগের ৫ জনের মধ্যে ৪ জন জয়ী হলেও পরাজিত হয়েছেন একজন। বিএনএম, স্বতন্ত্র ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থীও পরাজিত হয়েছেন।

আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নীলফামারী-২ আসনে অভিনেতা আসাদুজ্জামান নূর, ঢাকা-১০ আসনে অভিনেতা ফেরদৌস আহমেদ, নড়াইল-২ আসনে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, মাগুরা-২ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান জয়ী হয়েছেন। তবে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও পরাজিত হয়েছেন তিনবারের সংসদ সদস্য ও লোকসংগীত শিল্পী মমতাজ বেগম।

অন্যদিকে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অভিনেত্রী মাহিয়া মাহি, পাবনা-২ আসনে বিএনএম প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে বরিশাল-২ আসনে শিল্পী নকুল কুমার বিশ্বাস পরাজিত হয়েছেন।

পরাজিত তারকা প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি পেয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।

পাবনা-২ আসনে বিএনএম প্রার্থী হিসেবে কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী পেয়েছেন ৪ হাজার ৩৮২ ভোট‌।

রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহিয়া মাহি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট।

বরিশাল-২ আসন থেকে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে শিল্পী নকুল কুমার বিশ্বাস পেয়েছেন মাত্র ১ হাজার ৪২১ ভোট।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে