প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রশাসন ক্যাডার বাদে অন্য ২৫টি ক্যাডারের উপসচিবদের পদোন্নতি দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সচিবালয়ে আজ মঙ্গলবার নিজের দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, ‘২৫টি ক্যাডারের উপসচিবদের মধ্যে যাঁরা পদোন্নতির পাওয়ার যোগ্য তাঁদের নিয়ে আমরা কাজ করছি।’
তিনি বলেন, ‘এসএসবির (সুপিরিয়র সিলেকশন বোর্ড) যাঁরা সদস্য রয়েছেন, তাঁরা আমাদের বলেছেন, এই কাজ আগে ধরে শেষ করুন। আমরা ওটা নিয়েই কাজ করছি। দু-একের মধ্যে এই কাজ হয়ে গেলে আমরা একটি ডেট নিয়ে এটা করে দেব।’
এপিডি বলেন, ‘তবে যাদের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) এবং ডিপি (ডিপার্টমেন্টাল প্রসিডিং) রয়েছে তাঁরা পদোন্নতি পাবেন না। ১৯৪ জন উপসচিবের সবাই তো যোগ্য না। বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। যাঁরা যোগ্য তাঁদের আমরা পদোন্নতি দেব। আমরা চেষ্টা করছি ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ করার।’
অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর প্রশাসন ক্যাডার বাদে অন্য ২৫টি ক্যাডারের উপসচিবেরা নিজেদের বঞ্চিত দাবি করে যুগ্ম সচিব পদে পদোন্নতি দাবি করে আসছেন।

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”
২ দিন আগে
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
৩ দিন আগে
নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?
৩ দিন আগে
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
৩ দিন আগে