প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ‘বৈষম্যবিরোধী আইনজীবী সমন্বয় পরিষদ’। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা এক বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিল থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ চাওয়া হয়।
মিছিলে অংশগ্রহণ করেন ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া, ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলমসহ শতাধিক আইনজীবী। বিক্ষোভ মিছিলটি ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বের হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত, মহানগর দায়রা জজ আদালত ঘুরে আইনজীবী সমিতিতে এসে শেষ হয়।
মিছিলের পর ঢাকা আইনজীবী সমিতির সামনে সংক্ষিপ্ত সভায় অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, ‘প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিসহ যেসব বিচারপতি ও বিচারকরা ন্যায় বিচারের শপথ ভঙ্গ করে আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছেন, তাদের ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।’

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে