বিএনপি ক্ষমতায় গেলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবে: মাহদী আমিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৬: ৫৬
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। ফাইল ছবি

বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। একই সঙ্গে তিনি বলেন, জনগণের ক্ষমতায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করতে পারলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। মেধাবী ও দক্ষ তরুণদের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা তৈরি করা হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় এসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে পেপাল চালুর উদ্যোগ নিতে বিএনপি ইতোমধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও জানান তিনি।

নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি জনগণের রায়ে জয়লাভ করে সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহদী আমিন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে বলে জানা গেছে।

২০ ঘণ্টা আগে

ওয়াকআউটের কারণ জানালেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরা। এর পেছনে তিনটি কারণ রয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

২ দিন আগে

ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন সংসদে কথা বলতে না পারে: নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ইঙ্গিত করে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্পিকারের কাছে নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে।

২ দিন আগে

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এ টি এম আজহারুল

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতেন না বলে মন্তব্য করেছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম।

২ দিন আগে