জেলা আমিরের কাছ থেকে টাকা উদ্ধার নিয়ে চক্রান্ত চলছে: জামায়াত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ২৫
বুধবার দুপুরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। ছবি: ভিডিও থেকে

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের কাছে পাওয়া বিপুল পরিমাণ নগদ টাকার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। এ ঘটনাতে ভিন্ন খাতে প্রবাহিত করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেছে দলটি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেন, উদ্ধার হওয়া টাকা নির্বাচন সংশ্লিষ্ট নয়, সেগুলো বেলাল উদ্দিনের ব্যবসার টাকা। জেলা আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এহসানুল মাহবুব জুবায়ের এমন প্রতিক্রিয়া জানান।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তার কাছে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তার কাছে অর্ধ কোটি টাকা ছিল। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, মাওলানা বেলাল উদ্দিন দুপুরে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশ তাকে থামায়। এ সময় তল্লাশি করলে বেলাল উদ্দিনের কাছে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জন জামায়াত প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

২ দিন আগে

আওয়ামী লীগ ‘নিষিদ্ধের’ সিদ্ধান্ত বিএনপি বহাল রাখার কারণ কী?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।

৩ দিন আগে

বাংলাদেশের তরুণরা হোঁচট খেলেও নেপালের তরুণরা কীভাবে সফল হলো?

নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।

৩ দিন আগে

গণভোটের রায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ১১ দলীয় ঐক্যের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

৪ দিন আগে