জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে’র আত্মপ্রকাশ

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে’র আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির তিন সদস্যের কেন্দ্রীয় আংশিক কমিটিতে মো. সালমান হোসেনকে সভাপতি, হাসিবুল হাসানকে সাধারণ সম্পাদক এবং মুস্তাইন বিল্লাহ হাবিবীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠনের কথা জানানো হয়। ঘোষিত আংশিক কেন্দ্রীয় কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স মূলত এনসিপির সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া সালমান হোসেন ও হাসিবুল হাসান গত মে মাসে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
নতুন এই সংগঠনটির উপদেষ্টা পরিষদে এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতাকে রাখা হয়েছে। তারা হলেন— আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলম, দলটির সংসদ সদস্য মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় নেতা আরমান হোসাইন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহিদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।











-61303c-256x144.webp)





-5a0fee-256x144.webp)