ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর ছবি প্রকাশ করল হোয়াইট হাউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের দুটি ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউজের। এর একটি ছবি শনিবার হোয়াইট হাউজের সৌজন্যে প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
ছবি দুটির একটি তোলা হয়েছিল ট্রাম্পের দেওয়া নৈশভোজে। আর অন্যটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মেলানিয়া ট্রাম্পের আয়োজিত একটি বৈঠকে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্কে সমবেত হন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। তাদের সম্মানে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের বিলাসবহুল ‘লোটে নিউ ইয়র্ক প্যালেস’ হোটেলে নৈশভোজের আয়োজন করেন ট্রাম্প। এতে তারেক রহমান ও জুবাইদা রহমানও অংশ নেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, প্রথম ছবিটি ওই নৈশভোজের সময় তোলা। এতে ট্রাম্পের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন তারেক রহমান ও জুবাইদা রহমান। মাঝখানে ট্রাম্প, তার ডান পাশে তারেক রহমান এবং বাঁ পাশে জুবাইদা রহমানকে দেখা যায়। তিনজনের মুখেই ছিল হাসি।

পরদিন জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দ্বিতীয় ছবিটি তোলা হয়। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের নিয়ে এ সময় একটি বিশেষ বৈঠকের আয়োজন করেন মেলানিয়া ট্রাম্প। সেই আয়োজনে জুবাইদা রহমানের সঙ্গে ছবিতে দেখা যায় মেলানিয়াকে।
দ্বিতীয় ছবির পেছনে থাকা ব্যানারে লেখা ছিল ‘বি বেস্ট’। এটি মেলানিয়া ট্রাম্পের একটি সামাজিক উদ্যোগের স্লোগান।












-54d74f-256x144.webp)

-ef2993-256x144.webp)


