আতঙ্ক ছড়িয়ে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১৪: ০০
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে একটি মহল।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারা দেশে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। শেখ হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টি করলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়ার আহ্বান জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনীতি এখন বিভ্রান্তির মধ্যে আছে। বর্তমান সময়টি জটিল সংকটে পড়ছে। একটি গোষ্ঠী, একটি দল দেশের রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাচ্ছে।

তিনি আরও বলেন, অনেক হতাশা, বিভ্রান্তি আর অনিশ্চয়তার মধ্যেও ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু এ পরিস্থিতিতে আর বিলম্ব না করে নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার বিষয়ে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।

মির্জা ফখরুল দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, পরিস্থিতি স্বাভাবিক নয়। দেশে নির্বাচিত সরকার না থাকলে এ সমস্যার সমাধান হবে না। তাই এখনই একটি নির্বাচিত সরকার গঠন করা দরকার।

মওলানা ভাসানীর অবদান স্মরণ করে তিনি বলেন, মওলানা ভাসানী স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন এবং একটি কল্যাণকর রাষ্ট্র গড়ার চিন্তা করেছিলেন। কিন্তু তিনি তার সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেখে যেতে পারেননি।

তিনি আরও বলেন, মওলানা ভাসানীর প্রতি বিএনপির একটি দায় আছে। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি দোয়া করেছিলেন এবং মশিউর রহমান যাদু মিয়াকে জিয়াউর রহমানের সঙ্গে কাজ করতে বলেছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৪ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে