বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে সাবেক কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করবেন। তিনি আগামী শনিবার থেকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএতে) হিসেবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

পিটার হাস অবসরে যাওয়ার পর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদটি ছয় মাস যাবৎ শূন্য রয়েছে। অন্যদিকে ওয়াশিংটনে ক্ষমতার পালাবদলের কারণে নিয়মিত রাষ্ট্রদূত নিয়োগ চূড়ান্ত হওয়ার বিষয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এমতাবস্থায় দেশটি আজ বৃহস্পতিবার বাংলাদেশে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।

ট্রেসি অ্যান জ্যাকবসন এর আগে মার্কিন পররাষ্ট্র বিভাগের নিকট-প্রাচ্য বিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা ও তাজিকিস্তান, তুর্কমিনিস্তান এবং কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রেসি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের গ্রহণের পর মেগান বোল্ডিন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে উপপ্রধান হিসেবে তার পূর্বের দায়িত্বে ফিরে যাবেন।

পিটার হাস গত বছর জুলাই মাসে অবসরে যান। এর আগে গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে নিয়োগ দেন। তাঁর নিয়োগের ওপর দেশটির সিনেটের অনুমোদন অনিষ্পন্ন থাকায় তিনি গত আট মাসেও দায়িত্ব গ্রহণ করতে পারেননি।

এ দিকে যুক্তরাষ্ট্রে গত সাধারণ নির্বাচনে বাইডেনের দল ডেমোক্র্যাটদের ভরাডুবি হওয়ায় ডেভিড মিলের নিয়োগ বহাল থাকবে কি না, সে বিষয়ে কিছুটা অনিশ্চয়তা আছে, এমনটা মনে করছেন স্থানীয় কূটনীতিকেরা।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিতে পারেন। সে ক্ষেত্রে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে অন্য কারও নাম ঘোষণা করার বিষয়টি উড়িয়ে দেওয়ার মতো নয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

২ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

২ দিন আগে

তিন দাবিতে আজ থেকে এনসিপির ৩৬ দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।

২ দিন আগে

গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।

৩ দিন আগে