আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগতীরে মুসল্লিদের ঢল

গাজীপুর প্রতিনিধি
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে দলে দলে আসছেন মুসল্লিরা। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে দলে দলে আসছেন মুসল্লিরা। রোববার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন। অনেকেই মধ্য রাতে রওনা হয়ে ফজর নামাজে অংশ নিয়েছেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে রাত ১২টায় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে রাজিব পরিবহনে রওনা দিয়েছেন জুয়েল আহমেদ। ভোর ৬টার দিকে তিনি বিশ্ব ইজতেমার ময়দানে এসে পৌঁচ্ছান।

তিনি বলেন, ইচ্ছা থাকা সত্ত্বে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে পারিনি। তাই দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে রাত ১২টায় দেওয়ানগঞ্জ থেকে রাজিব পরিবহনে রওনা দিয়ে ভোরে এসে পৌঁছেছি।

ময়মনসিংহের ত্রিশাল থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে এসেছেন হারুন অর রশিদ। তিনি বলেন, লাখ লাখ মানুষের সঙ্গে ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নেব। আল্লাহ কাছে নিজের দোষ গুণের ক্ষমা চাইব। হয়তো আল্লাহ তার কোনো বান্দার উছিলায় পাপ মুক্তি করতে পারেন।

সাভারের আমিনবাজার থেকে এসেছেন শামসুল আলম। একই কথা জানিয়ে তিনি বলেন, আমরা ১২ জন একসঙ্গে ভোরে ইজতেমা ময়দানে এসেছি। লাখ মুসল্লির সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে ক্ষমা চাইব।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

৩ দিন আগে