কোটি আন্দোলনের তিন নেতাকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৯: ৩০
বাঁ থেকে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বারেক মজুমদার

কোটাবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন শীর্ষস্থানীয় সংগঠককে শুক্রবার ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি নিশ্চিত করে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কারী সারজিস আলম সাংবাদিকদের বলেন, “গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ডিবি পুলিশ তাদের (তিন সমন্বয়কারীকে) তুলে নিয়ে গেছে। যেখানে তারা চিকিৎসাধীন ছিল।”

এই তিন সংগঠক হলেন; নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

এদের মধ্যে নাহিদ ও আসিফ সম্প্রতি নিখোঁজ হন। আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর ঢাকার ধানমন্ডি এলাকায় গণস্বাস্থ্য নগর হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন তারা। অসুস্থ আসিফকে সহযোগিতার জন্য হাসপাতালে ছিলেন আবু বাকের।

বিবিসি জানায়, শুক্রবার বিকেলে নাহিদের বাবা বদরুল ইসলাম বিবিসি বাংলাকে এ অভিযোগ করার পর হাসপাতাল সূত্রেও খবরের সত্যতা মেলে। তারা বাংলাদেশের রাজধানী ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে জানান, একটি গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে তাদের “রিলিজ করিয়ে” নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, বিকেল চারটার দিকে কয়েকজন লোক এসে কর্তব্যরত নার্সের কাছে নিজেদের একটি গোয়েন্দা সংস্থার লোক হিসেবে পরিচয় দেন। নিজেদের পরিচয়পত্রও দেখান।

যোগাযোগ করা হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন-অর রশীদ বিবিসি বাংলাকে বলেন, এ ব্যাপারে তারা কিছু জানেন না।

“সাদা পোশাকে তো যে কেউ নিতে পারে,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে

গুপ্তরা আন্দোলনে ছিল না, আমরা একসঙ্গে ছিলাম-থাকব— শরিকদের তারেক রহমান

তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক

২ দিন আগে

যমুনায় শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে তারেক রহমান

সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরুর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের যমুনায় হাজির হন।

৩ দিন আগে