সময় বাড়াল এনসিপি, মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে যেভাবে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীদের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহের সময় বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগ্রহীরা আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই দলের মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ কথা জানানো হয়েছে। ওই পোস্টে এনসিপির মুখ্য সংগঠক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীনরুদ্দীন পাটওয়ারী এক ভিডিওবার্তাতেও একই কথা জানিয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী সংসদ নির্বাচনে শাপলা কলি মার্কাকে জেতানোর জন্য এনসিপির পক্ষ থেকে মনোনয়ন আবেদন ফরম বিতরণ চলছে। এই মনোনয়ন আবেদন ফরম আপনাদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। আমরা খোঁজ পেয়েছি, অনেকেই মনোনয়ন আবেদন ফরম তুলতে ও জমা দিতে পারেননি।

তিনি আরও বলেন, আপনাদের কথা চিন্তা করে আপনাদের একটি সুখবর দিতে যাচ্ছি। আমরা মনোনয়ন আবেদন ফরম সংগ্রহের সময়সীমা বাড়াতে যাচ্ছি। আগামী ২০ নভেম্বর পর্যন্ত আপনারা এই মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

নাসীর জানান, এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। যারা অসুস্থ বা প্রবাসে রয়েছেন তারাও অনলাইনে এই আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। ২০ নভেম্বরের মধ্যে বাংলাদেশকে তাক লাগিয়ে দেওয়ার জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করুন, শাপলা কলি মার্কাকে জয়যুক্ত করুন।

এর আগে গত ৬ নভেম্বর সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু করে এনসিপি। সেদিন দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি এক সংবাদ সম্মেলনে ফরম বিতরণ কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরে।

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, মানুষের সেবা করার ইচ্ছা রয়েছে— এমন যেকোনো পেশাজীবীকে তারা মনোনয়ন দিতে চায় এনসিপি। অন্যরা দলের প্রতিনিধিত্ব করলেও এনসিপি জনগণের প্রতিনিধিদের মনোনয়ন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত করে তাদের সংসদে পাঠাতে চায়।

সাধারণ মানুষের সেবা করার ইচ্ছা আছে, যোগ্যতা আছে— এমন যে কাউকে এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে বলেও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় জানানো হয়, এনসিপির মনোনয়ন আবেদন ফরমের দাম ১০ হাজার টাকা। তবে জুলাইযোদ্ধা ও নিম্ন আয়ের কোনো মানুষ দুই হাজার টাকায় এই ফরম সংগ্রহ করতে পারবেন।

এনসিপির মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করা যাবে যেভাবে

অনলাইনে আবেদনের পদ্ধতি

যে কেউ nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন।

অফলাইনে আবেদনের পদ্ধতি

মনোনয়ন আবেদন ফর্ম অফলাইনে সংগ্রহ করা যাবে দুইভাবে—

  • ক) সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে;
  • খ) এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে।
Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বাংলাদেশে নির্বাচন করা তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার নেই। যদি তারা তা করে, তাহলে আইনের আওতায় আসবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে

১ দিন আগে

‘বন্ধু’ ডেকে কাঁটাতারে লাশ ঝুলিয়ে রাখে— ভারতের সমালোচনায় চিফ হুইপ

নুরুল ইসলাম মনি বলেন, “সেই বন্ধুরা আমাদের কোস্টগার্ডকে আটকে দেয়, আমাদের জাহাজ আটকে রাখে... আপনাদের মনে আছে, বাংলাদেশের জাহাজ আর বন্ধুর বাড়ির জাহাজ একসাথে যদি চিটাগঙে বার্থিং করে, চিটাগঙে বন্ধুর বাড়ির জাহাজ আগে খালাস হবে মাল, পরে আপনার বাড়ির জাহাজ— সঠিক বলছি?”

২ দিন আগে

দেশের স্বার্থে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার আহ্বান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের জ্বালানি নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে বিদেশি বহুজাতিক কোম্পানি ও আন্তর্জাতিক জ্বালানি মনোপলি গোষ্ঠীর ওপর নির্ভরশীল করে তোলা হলে তা বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের জন্য গুরু

৩ দিন আগে

ব্রিকসে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, জানালেন প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।

৩ দিন আগে
Advertisement