হিন্দু সাধুকে মুসলমান বানানোর ‘ভুয়া’ ভিডিও ভারতে প্রচার

ডেস্ক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশবিরোধী পোস্টে সয়লাব সোশ্যাল মিডিয়া। গত ৫ আগস্টের পর থেকেই এমন অপপ্রচার চলছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পাঁয়তারায় নেমেছে একটি চক্র। এসব অপপ্রচার ভারতীয় নেটিজেনদের অনেকে বিশ্বাস করে সামাজিকমাধ্যমে পোস্ট করছেন।

হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর ভুয়া দাবিতে এমন একটি অপপ্রচারমূলক পোস্ট সামাজিকমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ভারতীয়রা ফেসবুক, টুইটারে পোস্ট করছেন তথ্য যাচাই না করেই।

তথ্য যাচাইকরণ সংস্থা রিউমর স্ক্যানারে অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ভিডিওটি হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর কোনো ঘটনার নয় বরং রাস্তায় ঘুরে বেড়ানো এক লোককে হিন্দু সাধু দাবি করে প্রচার করা হয়েছে। লোকটি হিন্দু নন, মুসলিম ধর্মের অনুসারী। তাকে পরিষ্কার করার মানবিক উদ্যোগে নিয়ে যাচ্ছে যুবকেরা।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে মাহবুব ক্রিয়েশন ফোর নামে একটি ইউটিউব চ্যানেলে গত ২৬ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

ভিডিওটিতে উক্ত ব্যক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একই নামের একটি ফেসবুক পেজেও গত ২৬ অক্টোবর ভিডিওটি প্রকাশ করা হয়। এই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, পোস্টদাতারা ব্যক্তিটির দুরাবস্থার কারণে তাকে পরিষ্কার করেছিলেন।

এই পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটিতে নিয়মিতই এমন উদ্যোগের ভিডিও প্রকাশ করা হয়। রাস্তায় ঘুরে বেড়ানো অসহায় এবং পাগলপ্রায় ব্যক্তিদের পরিস্কার পরিচ্ছন্ন করে তোলার চেষ্টা করে থাকেন তারা।

একই পেজে ৯ ডিসেম্বর আলোচিত ভিডিওতে থাকা একজন ব্যক্তির একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ভিডিওতে আলোচিত ভিডিওর বিষয়ে তিনি জানান, ওই অপরিচ্ছন্ন ব্যক্তি এবং তার পরিবার মুসলিম। হিন্দু সাধুকে জোরপূর্বক মুসলিম বানানোর দাবিটি মিথ্যা। ভারতে তাদের ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে।

সুতরাং, ভিন্ন ঘটনার ভিডিওকে হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

২ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

২ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৩ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৩ দিন আগে