প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই ঘোষণাপত্র ও জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আজকে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন আরেকটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের কথা বলেছেন। দুটোকেই আমরা স্বাগত জানাই।
তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের যেসব ঘোষণা তা রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যথাযোগ্য মর্যাদায় সেটা সংবিধানে প্রতিস্থাপন করা হবে। সেই প্রতিশ্রুতি আগেও দিয়েছিলাম। জুলাই আন্দোলনে শহীদদের বীরের মর্যাপদা দেয়া সমুচিত হয়েছে। এটা আমাদের প্রাণের দাবি। আগামী দিনে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা যে পরামর্শ দিয়েছেন তা প্রনিধানযোগ্য।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি নির্বাচন কমিশনকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য চিঠি দেবেন। আশা করি অবশ্যই নির্বাচন কমিশন সময়মতো তফসিল ঘোষণা করবেন। আমরাসহ সবাই নির্বাচনের বিষয় নিয়ে অপেক্ষা করছিলেন। এই ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে দোদুল্যমান অবস্থার মধ্যে তা আর রইলো না। সবাই নির্বাচনমুখী হবে। আগামী নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বের মধ্যে প্রশংসিত নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি। সেই লক্ষ্যে আমরা সমগ্র জাতিকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি।
এই ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে। কোনো রকমের আর কোনো অনিশ্চয়তা থাকবে না বলে আমরা আশা করি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।
৩ দিন আগে
নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।
৩ দিন আগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
৪ দিন আগে
ভোলায় আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা বিবি সুমি অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।
৪ দিন আগে