ভারতীয় দূতের প্রতি আহ্বান—ফ্যাসিবাদী-দণ্ডপ্রাপ্তরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী ও মাহদী আমিন। ছবি: বিএনপি মিডিয়া সেল

ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর ও বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান মাহদী আমিন। বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবন বাড়েও উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ আরও সুসংহত করার গুরুত্ব তুলে ধরা হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। একই সঙ্গে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটনে সহযোগিতার ওপর আলোচনায় জোর দেওয়া হয়। পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে বলে মাহদী আমিন ও দীনেশ ত্রিবেদী একমত পোষণ করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মক্কা নগরী লক্ষ্য করে ‘হুতিদের হামলার অপচেষ্টা’য় হেফাজতের নিন্দা-প্রতিবাদ

বিবৃতিতে নেতৃদ্বয় পবিত্র মক্কা-মদিনার নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে পবিত্র ভূমি রক্ষায় বিশ্ব মুসলিম উম্মাহকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার উদাত্ত আহ্বান জানান।

৬ ঘণ্টা আগে

আরও ১৫০ গ্যাসকূপ খনন ও ৩ এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা

জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে মাহদী আমিন বলেন, গ্যাস-সংকটের স্থায়ী সমাধানে মধ্যমেয়াদে সারা দেশে ১৫০টি নতুন কূপ খননের কর্মসূচি শুরু হয়েছে। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের কাজ শুরু হবে। একই সঙ্গে এলএনজির সক্ষমতা বাড়াতে বিদ্যমান দুটি টার্মিনালের সঙ্গে আরও তিনটি টার্মিনাল যুক্ত করার পরিকল্পন

১ দিন আগে

দুদকের ‘পেশাদারিত্ব’ ও ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে ছড়ানো গুজবকে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ হিসেবে গ্রহণ করেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। এতে দুদকের পেশাদারিত্ব, দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১ দিন আগে

রাজনীতির উত্তাল স্রোত থেকে আড়ালে, কেমন আছেন চিরচেনা মুখেরা?

সময়ের পরিক্রমায় দেশের রাজনৈতিক অঙ্গন থেকে হারিয়ে যাচ্ছেন অনেক বর্ষীয়ান ও আলোচিত রাজনীতিক। রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার রদবদল, দলীয় বিভাজন কিংবা সাংগঠনিক সক্ষমতা না থাকায় কোনো নেতার নেতৃত্বে গড়ে ওঠা দলও হারিয়ে যেতে বসেছে। আবার রাজনীতির মূল স্রোত থেকে কোনো কোনো নেতা বয়সের ভারেও পুরোপুরি নীরব

১ দিন আগে
Advertisement