৯ দিনে ঢাকায় বিএনপির ১৫৫৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গত ২৮ অক্টোবরে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে ঘিরে সহিংসতার পর ৫ নভেম্বর পর্যন্ত ঢাকায় বিএনপির ১ হাজার ৫৫৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া এই নয়দিনে রাজধানীতে মোট ১০২টি মামলা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীতে একদিনে ৬৯৬ জন গ্রেপ্তার হয়েছিল, পরদিন ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন এবং সর্বশেষ গতকাল ৫ নভেম্বর ৫২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মোট নয়দিনে গ্রেপ্তারের সংখ্যা ১৫৫৪ জন।

তিনি আরও জানান, রমনা বিভাগে মামলা হয়েছে ১১টি, লালবাগে ৫টি, মতিঝিলে ৩৩টি, ওয়ারীতে ১৫টি, তেজগাঁওয়ে ৫টি, মিরপুরে ১৮টি, গুলশানে ১১টি এবং উত্তরা বিভাগে মামলা হয়েছে ৪টি।

এদিকে বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন সোমবার ঢাকাসহ সারা দেশে বিভিন্ন যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে দলটি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিকে ফ্যাসিবাদী বলা জামায়াতের ‘জ্ঞানের অভাব’: ফখরুল

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।

২ দিন আগে

৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।

৩ দিন আগে

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে