বিএনপির আরও ৩৯৫ নেতাকর্মী গ্রেপ্তার, দাবি রিজভীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির লোগো

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৩৯৫ জন নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া এ সময়ে একজন নিহত হয়েছেন ও ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করা আটটি মামলায় এক হাজার ৬৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসমাবেশের ৪/৫ দিন আগে থেকে আজ পর্যন্ত মোট গ্রেপ্তার ১২ হাজার ৯০০ নেতাকর্মী। এ সময়ে মামলা হয়েছে ২৮৯টি। একই সময়ে বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন বিএনপির ৪ হাজার ১২১ নেতাকর্মী। এ সময়ে মারা গেছেন ১৪ জন, যাদের একজন সাংবাদিক।

রিজভী আরও জানান, চলতি বছরের ২৮ জুলাই থেকে আজ পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে মোট গ্রেপ্তার ১৫ হাজার ৮৮১ জন। এ সময়ে মামলা হয়েছে ৬৮২টি। এসব মামলায় মোট আসামি ৫৬ হাজার ৫৪৮ জন। এ ছাড়া আহত হয়েছেন ৬ হাজার ২১২ নেতাকর্মী। মারা গেছেন ১৪ জন, যাদের একজন সাংবাদিক।

তিনি দাবি করেন, আলোচ্য সময়ে ১৮টি মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। এসব মামলায় বিএনপির ৯ নেতাকর্মীর মৃত্যুদণ্ড ও ১৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

রিজভী অভিযোগ করেন, পাবনার বেড়া পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামকে না পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা জাহিদের বৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যা করেছেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসানের বাবা মারা গেলেও বাবার মরদেহ দেখার জন্য জামিন মেলেনি তার।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে