সহিংসতার দায় বিএনপি এড়াতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার জেল হত্যা দিবসে রাজধানীর পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যরা। ছবি: ফোকাস বাংলা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৮ অক্টোবর সহিংসতার দায় বিএনপি কখনও এড়াতে পারবে না। পুলিশ ও সাংবাদিকদের উপর হামলার এই দায় বিএনপির কোন নেতাকর্মী এড়াতে পারে না।

শুক্রবার জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

বিএনপি নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশ থেকে তারা নেতাকর্মী এনেছিল। নেতারা ঘরে বসে যেভাবে নির্দেশনা দিচ্ছিল, তারা সেভাবে সহিংসতা করেছে। এজন্য নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, বিএনপি একের পর এক সহিংসতা-অগ্নিসংযোগ করে চলছে। তারা আমাদের পুলিশ হাসপাতালে আগুন দেয়, হাসপাতালের গাড়ি পুড়িয়ে দেয়। এক পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে।

মন্ত্রী বলেন, আমরা কিছু উন্নত প্রযুক্তির গোপন ক্যামেরা রাস্তায় সেট করেছিলাম।সেগুলোও তারা নষ্ট করে দিয়েছে যাতে সহিংসতার আলামত না থাকে। তারপরও আমাদের হাতে বেশকিছু আলামত আছে।আমরা চেষ্টা করছি সেগুলো দেখে হামলাকারীদের শনাক্ত করতে।

শুক্রবার জেলহত্যা দিবসে সকালে প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা। এরপর জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা।

এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, ঢাকা জেলা প্রশাসকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দলীয়করণ চললে বিএনপি থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দ বাদ দিতে হবে: সারজিস

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

১ দিন আগে

বিএনপিকে ফ্যাসিবাদী বলা জামায়াতের ‘জ্ঞানের অভাব’: ফখরুল

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।

২ দিন আগে

৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।

৩ দিন আগে

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে