প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর সহকারী একান্ত ব্যক্তিগত সচিব (এপিএস) মো. আব্দুল হান্নান।
সাধারণ ডায়েরিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের উত্তরা ৭ নম্বর সেক্টরের বাসায় অবস্থানকালে বৃহস্পতিবার ভোর ৪টা ৩ মিনিটে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে মেসেজ প্রদানের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।
কথামতো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত না থাকলে, জাতীয় পার্টির চেয়ারম্যান, তাঁর পরিবার ও আত্মীয়স্বজনদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ অবস্থায় চেয়ারম্যান, তাঁর পরিবার-পরিজন ও আত্মীয়স্বজন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি আবুল হাসান বলেন, ‘জি এম কাদের সাহেবকে হোয়াটসঅ্যাপে মেসেজ (বার্তা) পাঠিয়ে একটি হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর ব্যক্তিগত কর্মকর্তা বাদী হয়ে একটি জিডি করেছেন।’
কে বা কারা এবং কেন হুমকি দিয়েছেন, এমন প্রশ্নের জবাবে ওসি হাসান বলেন, ‘নির্বাচনকেন্দ্রিক হুমকির ঘটনা ঘটেছে। কে বা কারা দিয়েছে, তাকে শনাক্ত করার জন্য আমরা কাজ করছি।’

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৩ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৩ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৪ দিন আগে