‘দেশের মানুষ কোনো শক্তির আধিপত্য ও দখলদারিত্ব বরদাস্ত করবে না’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, দুর্নীতির অভিযোগে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। সাবেক পুলিশ প্রধানের অবৈধ সম্পদ ক্রোকের ঘষোণা। চোরাচালানের ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে ভারতে সরকার দলীয় এমপির নৃশংস হত্যাকাণ্ড। এগুলো নজিরবিহীন অনাচার এবং দুর্নীতি দুর্বৃত্তায়নের খণ্ডাংশ মাত্র। দেশে কী ধরনের স্বেচ্ছাচারিতা চলছে এসব ঘটনা তার সামান্য নজির মাত্র। কর্তৃত্ববাদী শাসন দেশকে নৈরাজ্যের পথে গভীর অনিশ্চয়তায় নিপতিত করেছে। এ দেশের জনগণ কোনো শক্তির আধিপত্য ও দখলদারিত্ব বরদাস্ত করবে না।

শুক্রবার (২৪ মে) বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে সরকার ও শাসনব্যবস্থা বদলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন তারা।

নেতারা আরও বলেন, সরকারের নীতি নির্ধারকেরা পশ্চিমা বিশ্বের চাপ মোকাবেলার কথা বলে বাস্তবে ভারতের চরম হিন্দুত্ববাদী মোদি সরকারের সাথে এক অশুভ আঁতাত গড়ে তুলেছে এবং দেশকে বিপদের মুখে নিক্ষেপ করেছে।

নেতৃবৃন্দ বলেন, দেশে ভোটাধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে বিদ্যমান দুঃশাসন বিদায় দিতে হবে। এই লক্ষ্যে তারা রাজপথে ঐক্যবদ্ধ গণআন্দোলন জোরদার করার উদাত্ত আহ্বান জানান তারা।

গণতন্ত্র মঞ্চের বরিশাল জেলা সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও মঞ্চের বর্তমান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাস্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিদ প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

১ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

১ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে

জামায়াত-এনসিপির চাপেই কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন, নাকি এর পেছনে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সমালোচনা, অভিশংসনের দাবি এবং রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে।

২ দিন আগে