প্রতিবেদক, রাজনীতি ডটকম

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলন ঘিরে আমাদের অনেককেই গ্রেফতার করা হয়েছে। আমরাও এখন গ্রেফতার আতঙ্কে রয়েছি।’
আজ সোমবার দলের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি দেওয়া হয়েছে, তা পরিষ্কার। ছাত্রদের দাবির সঙ্গে আমরা একমত ছিলাম এবং আছি। যতক্ষণ পর্যন্ত এই অন্যায় জুলুমের বিচার না হবে, ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক দলীয় ব্যানারে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে ছিল, আছে। ছাত্র আন্দোলনেও আমাদের সঙ্গে একাত্মতা রয়েছে।
আরেক প্রশ্নের উত্তরে দলটির আমীর বলেন, ‘বিএনপি একটি প্ল্যাটফর্ম, তারা তাদের মতো করে আন্দোলন করছে। আমরা আমাদের মতো করে আন্দোলন করছি। ভবিষ্যতে যদি এক সঙ্গে আন্দোলনের পরিস্থিতি আসে, তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে
তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক
২ দিন আগে
সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরুর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের যমুনায় হাজির হন।
২ দিন আগে