বিএনপি-জামায়াত ও পশ্চিমাশক্তির ষড়যন্ত্র সফল হবে না : মেনন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি—জামায়াত এবং আমেরিকারসহ পশ্চিমাশক্তির ষড়যন্ত্র সফল হবে না দাবি করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বরিশাল—২ (উজিরপুর—বানারীপাড়া) আসনের নৌকা মার্কার প্রার্থী জননেতা রাশেদ খান মেনন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উজিরপুরের বরাকোঠা ইউনিয়নের উঠান বৈঠকে বক্তব্যে মেনন আরো বলেন, সকল অপপ্রচার ও বিভ্রান্তী ডিঙিয়ে বাংলাদেশর মানুষ নির্বাচনী উৎসবে মেতেছে ৭ জানুয়ারি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে তারা।

জনসভায় ভোটাদের কাছে নৌকায় ভোট চেয়ে মেনন বলেন, উন্নয়ন সরকারের গত তিন আমলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তা অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

তরুণ ভোটারদের উদ্দেশ্য মেনন বলেন, ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে দেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে উত্তরিত হওয়ার জন্য ৭ জানুয়ারির নির্বাচনে নৌকায় ভোট ও সমর্থন আশা করেন মেনন।

উঠান বৈঠকে বক্তব্যে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস বলেন, জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী রাশেদ খান মেনন কে নির্বাচিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লড়াইকে এগিয়ে নিতে হবে। মেননের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে তালুকদার ইউনুস বলেন আওয়ামী লীগ ও ১৪ দলের সামনে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রকারিরা ঠাই পাবে না।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহীর সদস্য আনিসুর রহমান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন বেপারী, বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি অতুলন দাস আলো, উঠান বৈঠকের সভাপতিত্বে করেন বরাকোঠা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম হেলাল। বরাকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এড. সহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা ও বরাকোঠা ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং ওয়ার্কার্সপার্টির নেতৃবৃন্দ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে