সাকিবের মতো জুয়াড়িরা আওয়ামী লীগের মনোনয়ন পায়: নুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অবরোধ সমর্থনে রাজধানীতে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গণঅধিকার পরিষদ। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুলহক নুর বলেছেন, আওয়ামী লীগ রাজনীতিকে জুয়া খেলায় পরিণত করেছে। সাকিবের মতো জুয়াড়িরা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পায়। সাকিব বিশ্বসেরা ক্রিকেটার হলেও তার আচরণ ও অপকর্ম সম্পর্কে সকলের জানা। সাকিব, ফেরদৌস কীভাবে আওয়ামী লীগের মনোনয়ন পায়?

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীর বিজয়নগরে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, দুঃখজনক ও দুভার্গ্য সামাজিকভাবে পরিচিত কিছু মানুষ সুবিধার জন্য স্রেফ আওয়ামী লীগের নগ্ন দালালি করছে, ব্যবহৃত হচ্ছে। সরকার রাজনীতিকে তামাশায় পরিণত করছে। নামসর্বস্ব দল যাদের নেতা নাই, কর্মী নেই তারা আজ নির্বাচন করছে, আবার বিরোধী দলও হতে চায়। দালাল ও রাজনৈতিক নেতৃত্ব চেনার সুযোগ জনগণের সামনে এসেছে। এখন সময় কারা দেশপ্রেমিক আর কারা দাললা সেটা চিহ্নিত করার।

তিনি আরও বলেন, জনগণের আস্থা রাখার মতো একটা প্রতিষ্ঠানও রাখেনি। সব জায়গায় দুর্বৃত্তায়ন ও দলীয়করণ করেছে। বিচার বিভাগ আজকে মানুষের সঙ্গে সবচেয়ে বেশি অবিচার করছে। আইজিপির ভাই, প্রধান বিচারপতির ভাই আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাচ্ছে। আওয়ামী লীগ সবাইকে টিস্যুর মতো ব্যবহার করছে। সাবেক আইজিপিকে নূর মোহাম্মদ, খেলোয়াড় নাঈমুর রহমানকে এমপি বানিয়ে ছিল ব্যবহার করে আবার টিস্যুর মতো ফেলে দিয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করেন গণঅধিকার পরিষদ। মিছিলটি পল্টন মোড় ও নাইটিংগেল মোড় হয়ে বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় গণঅধিকার পরিষদের (একাংশ) সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, জিলু খান, সহ-নারী বিষয়ক সম্পাদক মীর দিলরুবা সুলতানা, যুব পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুনজাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব প্রমুখ উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৩ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে