৭ জানুয়ারি ভোট বাতিল না হলে জনগণ শান্ত থাকবে না : মান্না

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মাহমুদুর রহমান মান্না

৭ জানুয়ারির ভোট বাতিল না করলে জনগণ শান্ত থাকবে না, সমচিত জবাব দেবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার দুপুরে কাকরাইল মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, এটা কোনো নির্বাচন না। মানুষদের বলছি, এই ভোট দিতে যাবেন না। আমি এখানে বসে ছিলাম দেখলাম কয়েকজন রিকশাওয়ালা গেলো… সাংবাদিক ভাইয়েরা হয়ত খেয়াল করেছেন তারা কী বলতে বলতে গেছে… আপনারা শুনেছেন। রিকশাওয়ালা, পান-বিড়ি দোকানদার, গ্রামে যে সমস্ত চায়ের দোকান আছে, হাট-বাজার সমস্ত জায়গায় মানুষ বলছে, কীসের ভোট? ভোট তো আগেই হয়ে যায়, এই ভোট আমরা দিতে যাবো না।

তিনি আরও বলেন, আমরা বলি, এরপর একেক করে যদি আবারো সারা দুনিয়া থেকে আপনাদের (সরকার) ওপরে চাপ আসে সহ্য করতে পারবেন? আমরা তো ওইজন্য চিন্তিত। আমরা দেশকে ভালোবাসি তাই বলি এই ভোট বাতিল করেন, সংসদ ভেঙে দেন এবং একটা অন্তবর্তীকালীন সরকার করেন। জানি এ কথা শুনবেন না আপনারা। কিন্তু তবু ভালো কথা বলতে তো দোষ নাই। ভালো কাজ যদি না করেন নিশ্চিত থাকতে পারেন জনগণ এ রকম শান্ত থাকবে না। নিশ্চিত থাকতে পারেন আমরা যেরকম করে কেবল লিফলেট বিতরণ করছি, সভা করছি… মানুষ বলবে, সব বন্ধ করে দাও, হরতাল দাও, অবরোধ দাও আবার... এই নির্বাচন আমরা যাবো না।

মান্না বলেন, নির্বাচন তো হচ্ছে না। নির্বাচনে নামে যা হচ্ছে এগুলো দেখছেন আপনারা। সরকারি দলের নেতা তারা যা কথা বলছে, সেই কথাগুলো আপনারা শুনছেন। আমরা শুধু বলছি, জনগণের কল্যাণের জন্য আমরা একটা সুষ্ঠু নির্বাচন করব… সেই দাবি ছাড়ব না…আন্দোলন করব, যতক্ষণ পর্যন্ত এই অবৈধ দখলদারদের সরিয়ে সেখানে বৈধ জনগণের পছন্দমতো সরকার গঠন করতে না পারি।

সরকার পদত্যাগের এক দফা দাবি এবং ‘একতরফা’ নির্বাচন বর্জনের ডাকে গণতন্ত্রমঞ্চ কাকরাইল মোড়ে এই সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে নেতাকর্মীদের নিয়ে গণতন্ত্র মঞ্চ শান্তিনগর-মালিবাগ সড়কে মিছিল বের করে।

এ সময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার ঘরপোঁড়ার মধ্যে আলুপোঁড়া দিচ্ছে। যখন বিরোধী দল রাজপথে আন্দোলন করছে, একই সাথে তারা আইন আদালত ব্যবহার করে বিএনপির সাধারণ নেতা-কর্মীদের ফরমায়েসী রায় দিয়ে বিভিন্ন মেয়াদে জেল খাটাচ্ছেন। এটা করেই তারা শেষ করেননি। আপনারা খেয়াল করেছেন, নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনুসকে শ্রম আদালতের রায়ের মধ্য দিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এই ঘটনা ইতোমধ্যে গত ২৪ ঘণ্টায় সারা দুনিয়ার গণতান্ত্রিক শিবিরে উদ্বেগ-উৎকন্ঠার জন্ম দিয়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমরা চাই, সুষ্ঠু নির্বাচন। ৭ তারিখে যা হচ্ছে সেইটা সুষ্ঠু নির্বাচন না, ৭ তারিখে যা হচ্ছে তা তামাশা, ৭ তারিখে যা হচ্ছে একই দলের লোকেরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে তথাকথিত ভোটার আনার জন্য। কাজেই মানুষের এই বিষয়ে কোনো আগ্রহ নাই, মানুষ ভোট দিতে যাবে না।

তিনি আরও বলেন, আমরা সরকারকে বলি, এখনো সময়ে আছে… সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী করতে পারেন পার্লামেন্ট ভেঙে দেন… সমস্ত দলকে নিয়ে আলোচনায় বসেন, সংকট সমাধান করেন.. একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করেন…. সেটা সকলের জন্য মঙ্গল। আর না হয়, এ দেশের মানুষ সংগ্রাম করতে জানে, এই দেশের মানুষ সংগ্রাম করবে, তার অধিকার ছিনিয়ে নেয়া তারা সহ্য করবে না।

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সারের সঞ্চালনায় সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিজুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বক্তব্য রাখেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে