প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী পাস করলেও অধিকাংশেরই আওয়ামী লীগের পদ-পদবী রয়েছে। দলের পদ-পদবী নেই, সম্পূর্ণ স্বতন্ত্র প্রার্থী হয়ে জয় ছিনিয়ে এনেছেন ৩ প্রার্থী। যদিও তাদের একজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কার হন।
বাকি দুইজনের একজন জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হয়েছেন। অন্য জনের কোনো দলীয় পরিচয় নেই। ধর্মভিত্তিক সংগঠন আঞ্জুমান আল ইসলাহ’র সভাপতি তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন সৈয়দ এ কে একরামুজ্জামান। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করে বিএনপি। নির্বাচনে অংশ নেয়ায় স্থানীয় আওয়ামী লীগ, বিএনপির ও জাতীয় পার্টির নেতারা এই স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানান। ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ছিলেন।
নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন মোহাম্মদ সিদ্দিকুল আলম। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নামেন তিনি। আসনটির বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা আহসান আদেলুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনের জয় ছিনিয়ে আনেন সিদ্দিকুল আলম।
সিলেট-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলো জেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর চেয়ারম্যান মোহাম্মদ হুছাম উদ্দিন চৌধুরী। তিনি ফুলতলীর পীর হিসেবে এলাকায় পরিচিত। আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে জয় ছিনিয়ে এনেছেন মোহাম্মদ হুছাম উদ্দিন চৌধুরী।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৩ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৩ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
৩ দিন আগে