ছাত্র গণঅভ্যুত্থান জাতীয় মুক্তির সূচনা করেছে : রব

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ছাত্র গণঅভ্যুত্থান নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ করে জাতীয় মুক্তির সূচনা করেছে। রাষ্ট্রব্যবস্থা সংস্কারের প্রশ্নটি সমগ্র বাংলাদেশ জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। ছাত্রগণ অভ্যুত্থানের মূল শক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিপ্রায় অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ায় অভ্যুত্থানের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। রক্তাক্ত জুলাইয়ের হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদী সরকারের পেটুয়া বাহিনী ও সশস্ত্র শক্তিকে নিরস্ত্র ছাত্র জনতা মোকাবেলা করে জাতীয় মুক্তির দুর্গ হিসেবে আত্মপ্রকাশ করা বিশ্ব রাজনীতিতে এক অনন্য ঘটনা। এই ঐতিহাসিক বিজয়ে স্ফুলিঙ্গের ন্যায় প্রেরণা যুগিয়েছে আবু সাঈদ, মুগ্ধের ন্যায় শত শত চরম আত্মত্যাগ। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ ও গণবিদ্রোহ বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ভিত্তিক রাষ্ট্র পুনর্নির্মাণ ও পুনর্গঠনের অধিকতর সুযোগ এনে দিয়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন গঠিত সরকারকে রাষ্ট্র রূপান্তরের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে হবে।

শুক্রবার (৯ আগস্ট ২০২৪) উত্তরায় আ স ম আবদুর রব এর বাসায় ছাত্রগণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী দলীয় সংগঠকদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সভায় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, হত্যাকারীদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, দানবের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রগণঅভ্যুত্থানের বিজয় রাষ্ট্রব্যবস্থা রূপান্তরের অবারিত দ্বার উন্মুক্ত করেছে। এই মুহূর্তে প্রত্যেক গ্রামে, শহরের প্রত্যেক এলাকায়, প্রতিটি কারখানায় আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা বিধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সকল শক্তির সমন্বয়ে সংগ্রাম কমিটি গড়ে তুলে রাষ্ট্র রূপান্তরের প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে।

তানিয়া রব বলেন, আন্দোলনকারী শক্তিকে সংগঠিত করে রাজনৈতিক ময়দানে জনগণের সপক্ষে অবস্থান গ্রহণ করার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের স্বপক্ষে নতুন শক্তির উদ্ভব হবে যা হবে রাষ্ট্র রূপান্তরের মূল শক্তি।

আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ, অ্যাডভোকেট কে এম জাবির, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, এ কে এম মিজান উর রশীদ চৌধুরী,অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল,অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, মোশারফ হোসেন, ইকবাল খান জাহিদ,মোশারেফ হোসেন মন্টু, এস.এম সামছুল আলম নিক্সন, কামাল উদ্দিন মজুমদার সাজু, আব্দুল মান্নান মুন্সী,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, ফারজানা দিবা, জিয়াউল কবির দুলু,কামরুল আহসান অপু প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাদিক কায়েম জামায়াতে যোগ দিয়ে ভিপি পদে থাকার নৈতিকতা হারিয়েছে: রাশেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম সম্প্রতি ছাত্রশিবির ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেওয়ায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে থাকার ‘নৈতিকতা হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

১ দিন আগে

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে রদবদল

নতুন এই রদবদলে কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (২০১৮-২০১৯ সেশন) এমবিবিএস পাস করেছেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের

১ দিন আগে

সরকারকে প্রমাণ দিতে হবে, তারা জুলাইয়ের চেতনা ধারণ করে: নাহিদ

নাহিদ বলেন, সরকার বলেছিল, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আজ আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। তাই সরকার যদি বলে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, তাহলে বিচার আর সংস্কার প্রক্রিয়াকে আন্ত

২ দিন আগে

বিদ্যমান শিক্ষাব্যবস্থা ফারাক্কা বাঁধের চেয়েও বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটোয়ারী

নাসীরুদ্দীন পাটোয়ারী তার পোস্টে বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা এখনও কোনো সুস্পষ্ট জাতীয় সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এবং বর্তমান বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষার কাঠামো দক্ষ জনশক্তি গড়ার পরিবর্তে একটি বৃহৎ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি করছে।

২ দিন আগে