বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর অধিকার হারিয়েছে শেখ হাসিনা গং

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শেখ হাসিনা গং বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর অধিকার হারিয়েছে বলে মনে করে বাংলাদেশ জাসদ। বৃহস্পতিবার বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধুকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে দলীয় কার্যালয়ে সমবেত হয়ে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এ মন্তব্য করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন, “আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছি পাকিস্তানি ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে দীর্ঘ সময়ের স্বাধিকার-স্বাধীনতা আন্দোলন ও রক্তস্নাত মুক্তিযুদ্ধকে সম্মানিত করার জন্য।"

তারা বলেন, "বঙ্গবন্ধু যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, শেখ হাসিনার আওয়ামী লীগ ও সরকার জুলাই-আগষ্টে ছাত্র গণহত্যার মাধ্যমে সে অপশক্তির কাতারে দাঁড়িয়েছে এবং ছাত্র গণহত্যাকারি শেখ হাসিনা গং বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবার অধিকার হারিয়েছে।”

নেতারা আরো বলেন, “গোটা জাতি আজ ১৯৭৫-এর ১৫ আগষ্টের শোকাবহ ঘটনার সাথে সাথে এ বছরের জুলাই-আগষ্টে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের হামলায় শহীদ পাঁচ শতাধিক ছাত্র-শ্রমিক-জনতাকে স্মরণ করছে।

তারা বলেন, গণতন্ত্র ও শোষণমুক্ত সমাজ কায়েমের আদর্শ এগিয়ে নেয়ার জন্য রক্তস্নাত বিজয়ী অভ্যুত্থানকে আরো অগ্রসর করে নেয়া এখন সকলের কর্তব্য।”

এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন ও আনোয়ারুল ইসলাম বাবু, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মোকসেদুর রহমান লবু, ইউনুসুর রহমান, মহিউদ্দীন, মেসবা্হউদ্দিন খান বাচ্চু; ঢাকা মহানগর শাখার নেতা শাহ আলম, হুমায়ুন, অজয় দাস প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাদিক কায়েম জামায়াতে যোগ দিয়ে ভিপি পদে থাকার নৈতিকতা হারিয়েছে: রাশেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম সম্প্রতি ছাত্রশিবির ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেওয়ায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে থাকার ‘নৈতিকতা হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

১ দিন আগে

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে রদবদল

নতুন এই রদবদলে কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (২০১৮-২০১৯ সেশন) এমবিবিএস পাস করেছেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের

১ দিন আগে

সরকারকে প্রমাণ দিতে হবে, তারা জুলাইয়ের চেতনা ধারণ করে: নাহিদ

নাহিদ বলেন, সরকার বলেছিল, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আজ আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। তাই সরকার যদি বলে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, তাহলে বিচার আর সংস্কার প্রক্রিয়াকে আন্ত

২ দিন আগে

বিদ্যমান শিক্ষাব্যবস্থা ফারাক্কা বাঁধের চেয়েও বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটোয়ারী

নাসীরুদ্দীন পাটোয়ারী তার পোস্টে বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা এখনও কোনো সুস্পষ্ট জাতীয় সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এবং বর্তমান বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষার কাঠামো দক্ষ জনশক্তি গড়ার পরিবর্তে একটি বৃহৎ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি করছে।

২ দিন আগে