‘ভয়-ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে নেয়ার ষড়যন্ত্র সফল হবে না’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার সন্ধ্যায় ‘একতরফা ভোট বর্জন করুন’ এই আহ্বানে পুরানা পল্টন থেকে বিজয়নগর পর্যন্ত গণতন্ত্র মঞ্চের গণসংযোগ মিছিল ও লিফলেট বিতরণ শেষে বক্তব্য দেন জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত

ভয়-ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে নেয়ার ষড়যন্ত্র সফল হবে না বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, বিরোধী সকল তথা দেশের অধিকাংশ মানুষের প্রবল মতামতকে উপেক্ষা করে সরকার নির্বাচনের নামে একতরফা প্রহসন মঞ্চস্থ করছে।

শুক্রবার সন্ধ্যায় ‘একতরফা ভোট বর্জন করুন’ এই আহ্বানে পুরানা পল্টন থেকে বিজয়নগর পর্যন্ত গণতন্ত্র মঞ্চের গণসংযোগ মিছিল ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত এ কথা বলেন তিনি।

সাকি বলেন, জনগণ ইতোমধ্যেই এই তামাশা প্রত্যাখ্যান করেছে। আগামী ৭ তারিখ জনগণ ভোট কেন্দ্রে যাবে না জেনেই সরকার সারাদেশে জোর করে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের হুমকি দিচ্ছে ও ত্রাসের সৃষ্টি করছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ভয়-ভীতি দেখিয়ে এবং হুমকি দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে না। গণআন্দোলনের মধ্য দিয়ে জনগণ ভোটাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে