প্রতিবেদক, রাজনীতি ডটকম

শেখ হাসিনা সরকারের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করার পাতানো সাজানো নির্বাচনে ভোটদানে বিরত থাকার জন্য বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণকে অভিনন্দন জানিয়েছে গণফোরাম।
মঙ্গলবার গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, শেখ হাসিনা সরকারের অধীন ডামি একদলীয় নির্বাচন ছিল বিভৎস এবং বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। একতরফা দ্বাদশ সংসদ নির্বাচন সরকারের দুঃশাসনকাল দীর্ঘমেয়াদী করার রাজচালাকির চাতুর্যতাপূর্ণ প্রদিদ্বন্দিতাহীন পুতুল নাচ।
বিবৃতিতে নেতারা বলেন, জোর জবরদস্তি, ভয়ভীতি ও প্রলোভন কোনো কিছুই জনগণকে এই প্রহসনের নির্বাচনে ভোটদানের আগ্রহের সৃষ্টি করেনি। জনগণের নিরব ভোটবর্জনে সারা দেশের ভোটকেন্দ্রে ছিল নজিরবিহীন জনমানবশূন্যতা।
তারা বলেন, সকল নির্বাচনী আসনে কারচুপি, জালভোটসহ নানাবিধ অবৈধ উপায় প্রকৃত ভোটদানের চেয়ে বেশি ভোট প্রদান দেখানো, কৃত্রিম উপায়ে ভোটকেন্দ্রে উপস্থিতি দেখানো বাংলাদেশের গণতন্ত্রে কালিমা লেপন করেছে।
নেতারা আরও বলেন, গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন হয়েছে সেই গণতন্ত্রকে একদলীয় অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী দুঃশাসনে ধাবিত করার জন্য গভীর চক্রান্তের বহিঃপ্রকাশ এই জনবিচ্ছিন্ন নির্বাচন। মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ভুলুণ্ঠিত করা ভোটারবিহীন এই নির্বাচন দেশ ও জাতির জন্য হুমকিস্বরূপ।
তারা বলেন, দেশের চলমান সংকট নিরসনে অবিলম্বে জনগণের অংশগ্রহণ ব্যতীত স্বঘোষিত নির্বাচনের ফলাফল বাতিল, শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও বিশেষভাবে রাজনৈতিক সংকট উত্তরণে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৩ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৩ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
৩ দিন আগে