মধ্যস্বত্বভোগীনির্ভর বাজার ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জেবিডির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেডিবির নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত

সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীনির্ভর বাজার ব্যবস্থার বিরুদ্ধে সব স্তরের মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাগ্রত বাংলাদেশ (জেবিডি)। এই ইস্যুতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির নেতৃবৃন্দ।

আজ শনিবার (০৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে “হটাও সিন্ডিকেট বাঁচাও দেশ-জনতার বাংলাদেশ” স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।

মানববন্ধনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের দুর্ভোগ থেকে মুক্ত করতে সরকার ও প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান দলের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধর্বগতিতে নাজেহাল বাংলাদেশের আপামর জনতা। সময় সময় শুধু দ্রব্যমূল্য বাড়ছে তাই-ই নয়, এটি একটি স্থায়ী সিস্টেমে পরিণত হয়েছে। অনিয়মই যেনো নিয়ম এখানে। এই সমস্যা সমাধানের স্থায়ী ব্যবস্থা দরকার। এ জন্য শুরুতেই প্রশাসন, সরকার ও রাজনৈতিক শক্তিগুলোকে একত্রে কাজ করতে হবে। ভেঙে দিতে হবে সিন্ডিকেট বাণিজ্য, রোধ করতে হবে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধর্বগতি।

সংগঠনের সভাপতি আজমুল জিহাদের সভাপতিত্বে মানববন্ধনে ব্ক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন ভূঁইয়া, অ্যাড. সহ-সভাপতি এ ইউ জেড প্রিন্স, নাট্য নির্মাতা সাকিল সৈকত, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মহিউদ্দিন মামুন, আইন সম্পাদক অ্যাড. এবিএম জোবায়ের, সাংস্কৃতিক সম্পাদক রোমান কবির।

বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সদস্য ইন্জিনিয়ার রায়হান তানভীর, অ্যাড. রবিউল হায়দার রবি, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক অ্যাড. ফয়সাল ফরহাদ, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মহসিন অপু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আসিফ আদনান প্রমুখ।

অবিলম্বে সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে

সংগঠনের সভাপতি আজমুল জিহাদ বলেন, “হটাও সিন্ডিকেট বাঁচাও দেশ-জনতার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আমরা আজ জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে এসে দাঁড়িয়েছি। আজকে দ্রব্যমূল্য যেভাবে হু হু করে বাড়ছে সেখানে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর এর জন্য দায়ী মুনাফালোভী সিন্ডিকেট। যারা সাধারণ মানুষকে জিম্মি করে দ্রব্যমূল্যকে আকাশচুম্বীতে নিয়ে যাচ্ছে। এ সব ব্যবসায়ীদের হাতে সরকার থেকে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। সরকারকে এখনই যথাযথ ব্যবস্থা নিতে হবে।

রমজানের ইফতারিতে আঙুর ও খেজুরের পরিবর্তে বরই খাওয়ার পরামর্শ দেওয়ায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কঠোর সমালোচনা করে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন ভূঁইয়া বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধের্বগতি রোধ করতে না পেরে আমার জনগণকে আঙুর খেজুরের পরিবর্তে বরই খাওয়ার পরামর্শ দিয়েছেন এক মন্ত্রী। আমি বলবো-বরই আমার জনগণ নয়, আপনি খান বরই।

এ সময় তিনি সিন্ডিকেটমুক্ত ও মধ্যসত্বভোগী বাজার ব্যবস্থার তীব্র সমালোচনা করে সরকারকে এ ব্যাপারে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

১৯ ঘণ্টা আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১৯ ঘণ্টা আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

২০ ঘণ্টা আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১ দিন আগে