প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন ৬১০ জন কৃষিবিদ। এছাড়া নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার গুরুতর শারীরিক অসুস্থতা বিবেচনায় নিয়ে তাকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে উন্নত ও যথাযথ সুচিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন জাতীয় কৃষিবিদ নেতৃবৃন্দ, কৃষি বিশ্ববিদ্যালয় সমূহের সাবেক ভাইস চ্যান্সেলর ও শিক্ষকবৃন্দ, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কৃষি, মৎস্য, পশুচিকৎসা, পশুপালন, কৃষি অর্থনীতি ও কৃষি প্রকৌশলীরা।
তাদের পক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে স্বাক্ষর করেছেন এগ্রিকালচারিস্ট’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও সদস্য সচিব কৃষিবিদ অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
বিবৃতিতে বলা হয়— খালেদা জিয়া বর্তমানে ঢাকা এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের রিপোর্ট ও পরামর্শ অনুযায়ী তাকে সুস্থ করে তুলতে হলে যে ধরনের চিকিৎসা ও যন্ত্রপাতি দরকার তা বাংলাদেশে নেই। মেডিকেল বোর্ড বলেছেন, বাংলাদেশে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। এহেন উদ্বেগজনক পরিস্থিতে অর্ধসহস্রাধিক কৃষিবিদ এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে যে, সরকারের উচিত হবে রাজনীতি ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে বিদেশে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার সুযোগ করে দেওয়া।
তারা বলেন, বেগম খালেদা জিয়া কার্যত ২০১৮ সালে মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে যাওয়ার পর থেকেই চিকিৎসা থেকে বঞ্চিত। তিনি আগে থেকেই অনেকগুলো জটিল রোগে ভুগছিলেন। কোভিড পরবর্তী শারীরিক জটিলতা আরও প্রকট আকার ধারণ করায় তার বর্তমান অবস্থা আরও ঝুঁকিপূর্ণ ও জটিল বিধায় বিদেশে উন্নত চিকিৎসা অতীব জরুরি, যা প্রত্যকটি নাগরিকের মানবিক অধিকার।
কৃষিবিদ নেতৃবৃন্দ গত শুক্রবার বেগম খালেদা জিয়া অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতাল অ্যাম্বুলেন্স সহায়তা না দেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে ঝুঁকিপূর্ণ শারীরিক অবস্থাকে রাজনীতির মারপ্যাঁচে না ফেলে রাজনীতির ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়ার বার্ধক্যের কথা এবং সম্পূর্ণ মানবিক কারণ বিবেচনা করে সরকার অতিদ্রুত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিদেশে অ্যাডভান্সড ট্রিটমেন্ট সেন্টারে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য যাওয়ার অনুমতি ও সুযোগ করে দিবেন বলে কৃষিবিদ নেতৃবৃন্দ আশা করেন।
বিবৃতিতে স্বাক্ষর প্রদানকারী কৃষিবিদদের অন্যতম হলেন— কৃষিবিদ মো. ইবরাহিম খলিল (সাবেক মহাপরিচালক-ডিএই ও সাবেক সভাপতি-কৃষিবিদ ইনস্টিটিউশন), কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা (সাবেক মহাসচিব কৃষিবিদ ইনস্টিটিউশন) কৃষিবিদ শামীমুর রহমান শামিম (সাবেক সাংগঠনিক সম্পাদক, কৃষিবিদ ইনস্টিটিউশন), কৃষিবিদ হাসান জাফির তুহিন, কৃষিবিদ মুখলেছুর রহমান (সাবেক চেয়ারম্যান, বিএডিসি), সাবেক ভাইস চ্যান্সেলরদের মধ্যে কৃষিবিদ ড. মোশাররফ হোসাইন মিঞা, কৃষিবিদ ড. মো. আব্দুল হালিম খান, কৃষিবিদ ম. মুস্তাফিজুর রহমান, কৃষিবিদ ড. এ. এম. ফারুক, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
২ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে