প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলনে নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সরকারের পদত্যাগের দাবিতে আগামী বুধবার প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। এদিন বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সোমবার (২৯ জুলাই) রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সাইফুল হক বলেন, যুগপৎভাবে ধারাবাহিকভাবে অচিরেই কর্মসূচি ঘোষণা করা হবে। গণতন্ত্র মঞ্চ আগামী ৩১ জুলাই বেলা ১১টায় পল্টন মোড়ে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সরকারের পদত্যাগসহ দাবি বাস্তবায়নে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করছি।
সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরেন সাইফুল হক। দাবিগুলো হলো, দ্রুত কারফিউ প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী ও বিজিবিসহ বিশেষ বাহিনীসমূহকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি চালু করতে হবে এবং টেলিভিশনসহ গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ প্রত্যাহার করে গণমাধ্যমের স্বাধীন দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে, জাতিসংঘের তত্ত্বাবধানে ছাত্র জনতার হত্যাকাণ্ডসহ সমগ্র ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত-অপরাধীদের চিহ্নিত এবং তাদের আইনানুগ শাস্তি নিশ্চিত ও আন্দোলনকারী ছাত্র জনতার ওপর গুলি-হত্যার পরিকল্পনাকারী নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
এছাড়া ছাত্র-জনতাসহ বিরোধী দলসমূহের নেতাকর্মী সমর্থকদের গ্রেফতার, রিমান্ডের নামে শারীরিক মানসিক নির্যাতন-মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তি নিশ্চিত করতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুম হওয়া ও তুলে নেওয়া নেতাদের অবিলম্বে মুক্তি, সব শিক্ষাপ্রতিষ্ঠান চালু ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং শিক্ষার্থীদের ৯ দফা গণতান্ত্রিক দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। ব্লক রেইডের ছত্রছায়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগ-যুবলীগসহ সরকারের বিভিন্ন বাহিনীর হামলা, আক্রমণ, ভাঙচুর, লুটপাট ও নির্যাতন-নিপীড়ন এখনি বন্ধ করতে হবে।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে
তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক
২ দিন আগে
সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরুর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের যমুনায় হাজির হন।
২ দিন আগে