একতরফা নির্বাচন করে সরকার বিশ্বের কাছে দেশকে বিতর্কিত করছে : সমমনা জোট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৯: ০১
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সব বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে ডামি নির্বাচন করছে সরকার। গত দুটি নির্বাচনের মতো এবারো তারা ভোটের নামে প্রহসন করছে। বিরোধী রাজনৈতিক দল ও জনগণের মতামত উপেক্ষা করে একতরফা নির্বাচন করে সরকার দেশকে বিশ্ব দরবারে বিতর্কিত করছে।

শনিবার দুপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে দৈনিক বাংলা হয়ে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে কর্মসূচি সমাপ্ত করেন জোট নেতারা।

ফরহাদ বলেন, বাংলাদেশ এমনিতেই গরিব রাষ্ট্র। এর মধ্যে বর্তমান স্বৈরশাসকের কারণে সারা পৃথিবী এ দেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইতোমধ্যে পুলিশ, র‌্যাবসহ অনেকের বিরুদ্ধে জারি করা হয়েছে ভিসা নিষেধাজ্ঞা। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে না দিলে উন্নত দেশগুলো অর্থনৈতিক স্যাংশনের হুমকি দিচ্ছে। কিন্তু ফ্যাসিবাদী সরকার কোনো পাত্তা দিচ্ছে না। কারণ, দেশ বা জনগণ নয়, ক্ষমতাই আওয়ামী লীগের কাছে মুখ্য।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপি চেয়ারম্যান ক্বারি আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী, সাম্যবাদী দলের চেয়ারম্যান সৈয়দ কমরেড ডা. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হেলা আহমেদ, এনপিপি নেতা নজরুল ইসলাম, জাগপা নেতা আওলাদ হোসেন শিল্পীসহ জোট নেতারা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে