সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের নির্বিকার আচরণ বিস্ময়কর : সাইফুল হক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

টেকনাফের সেন্টমার্টিন উপকুলে মায়ানমারের তিনটি যুদ্ধ জাহাজের উপস্থিতিতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার (১৫ জুন) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে সাইফুল হক বলেন, বাংলাদেশের জলসীমায় মায়ানমারের যুদ্ধজাহাজের উপস্থিতি ও জাহাজ থেকে আরাকান আর্মির বিরুদ্ধে মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে। বাংলাদেশিদের ট্রলার লক্ষ্য করেও ইতিমধ্যে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। জান্তা বাহিনীর এসব অশুভ সামরিক তৎপরতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। মায়ানমারের ধারাবাহিক উসকানির মুখে সরকারের নির্বিকার আচরণ বিস্ময়কর।

তিনি বলেন, টেকনাফ, সেন্ট মার্টিনসহ সীমান্তবর্তী অঞ্চলে মায়ানমারের জান্তাবাহিনী ধারাবাহিক উসকানি সৃষ্টি করে আসছে। তাদের এইসব সামরিক তৎপরতায় সীমান্তে বাংলাদেশী নাগরিকদের মধ্যে আতংক তৈরি হয়েছে। তারা নিরাপত্তাহীনতায় দিন পার করছে।

বিবৃতিতে তিনি মায়ানমারের জান্তাবাহিনীর এসব উসকানিমূলক তৎপরতার বিরুদ্ধে সরকারের নির্বিকার আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং বলেন, অবিলম্বে মায়ানমারের এসব তৎপরতা বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়া দরকার।

তিনি সীমান্তবর্তী অঞ্চলে সেনা মোতায়েনসহ বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

৩ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

৩ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

৩ দিন আগে