‘শহিদ আসাদ কৃষক আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ১৯৬৯ সালের ২০ জানুয়ারি শহিদ আসাদের জীবন দান এ অঞ্চলের গণমানুষের মধ্যে এমন এক চেতনার উত্থান ঘটিয়েছিলে যে আইয়ুব খানের মতো স্বৈরশাসকেরও পতন নিশ্চিত হয়েছিল। শুধু তাই নয়, এ গণঅভ্যুত্থানের ভেতর দিয়েই জমিন তৈরি হয়েছিল ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের। শহিদ আসাদ একজন রাজনীতি সচেতন ছাত্র আন্দোলনের নেতাই ছিলেন না, তিনি কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।

৬৯ এর গণঅভ্যুত্থানের শহিদ আসাদ দিবসে শনিবার সকাল ৯টায় গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজে আসাদ স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, জাতীয় পরিষদের সদস্য সেন্টু খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাকি বলেন, মওলানা ভাসানীর ডাকে যখন এদেশের বঞ্চিত নিপীড়িত কৃষক জনতা একের পর এক ঘেরাও ও হরতাল পালন করছিলেন, সে সময় শহিদ আসাদ এ কর্মসূচি বাস্তবায়নে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। এ কারণেই শহিদ আসাদের জীবন দান সে লড়াইয়ের প্রেরণাকে বহুগুণ বাড়িয়ে দেয়, সারা দেশে বিদ্রোহের দাবানল সৃষ্টি হয় এবং সামরিক শাসক জেনারেল আইয়ুবের পতন নিশ্চিত হয়।

তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এবং ৬৯ এর গণঅভ্যুত্থানের ৫৫ বছর পর এসে মুক্তিযুদ্ধের যে অঙ্গিকার ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার তা এমনভাবে ভূলুণ্ঠিত হয়েছে- মানুষকে ন্যূনতম ভোটাধিকার রক্ষার জন্য সংগ্রাম করতে হচ্ছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি এক তরফা ও নজিরবিহীন দখল কায়েমের ভোটের মধ্য দিয়ে দেশকে এমন জায়গায় ঠেলে দিয়েছে যে রাষ্ট্র আজকে ধসে পড়ে যাবার উপক্রম হয়েছে। এরা আসলে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার নামে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা গণতন্ত্র ও সার্বজনীন ভোটাধিকারকেই ধ্বংস করেছে।

তিনি বলেন, শহীদ আসাদের চেতনায় বর্তমান স্বৈরাচারের বিরুদ্ধে সার্বভৌম ও আত্মমর্যাদা সম্পন্ন দেশ গড়ে তোলার লক্ষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গণআন্দোলন গড়ে তুলতে হবে এবং ভোট ডাকাত ফ্যাসিবাদী সরকারের পতনের লক্ষে সংগ্রাম গড়ে তুলতে হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে