‘ আওয়ামী লীগ এখন জাতীয়তাবাদী শক্তি নয়’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ক্ষমতার মোহে অন্ধ আওয়ামী লীগ এখন আর কোন জাতীয়তাবাদী শক্তি নয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতা ধরে রাখাকেই একমাত্র রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করে ফেলেছে।

তিনি বলেছেন, সশস্ত্র মুক্তি সংগ্রামের মাধ্যমে অর্জিত রাষ্ট্র পরিচালনার দর্শনকে আওয়ামী লীগ ছুড়ে ফেলে দিয়েছে। জনসমর্থনহীন সরকার দ্বারা রাষ্ট্রের বর্তমান ও ভবিষ্যৎ প্রতিনিয়ত লুন্ঠিত হচ্ছে। সুতরাং জাতীয় আকাঙ্ক্ষা ও গণবিরোধী শক্তি হিসেবে আওয়ামী লীগকে চিহ্নিত করে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার মাধ্যমে জাতীয় রাজনীতিকে পুনর্গঠন করতে হবে।

দ্রব্যমূলের উর্ধ্বগতি, সীমান্ত হত্যার প্রতিবাদে ও গণবিরোধী সরকারের পদত্যাগের দাবিতে আজ শনিবার (৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এসব কথন। ‌

সমাবেশে দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, সরকার বর্জন এবং অপসারণে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষার প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিকল্প নেই।

দেশের প্রত্যেকটি নাগরিককে দেশ ও মানুষ বাঁচানোর স্বার্থে স্ব স্ব জায়গা থেকে দ্বিতীয় মুক্তিযুদ্ধে জড়িত হতে হবে।

জেএসডি ঢাকা মহানগর সমন্বয়ক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী সভাপতিত্বে আরো বক্তব্য দেন সহ- সভাপতি অ্যাডভোকেট কে এম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল তারেক,মোশারেফ হোসেন মন্টু,মোহাম্মদ মোস্তফা কামাল,ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম,দক্ষিণের যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান,আনিসা রত্না , ফারজানা দিবা প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

১ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

১ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

১ দিন আগে