প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।
মঙ্গলবার সকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে জয়া সেনের পক্ষে মনোনয়নপত্র তোলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, বর্তমান এমপি ড. জয়া সেনগুপ্তার পক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন।
এ বিষয়ে জয়া সেনগুপ্তা বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। তবে এই বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দিতে পারব না। দিরাই এসে আমি কথা বলব।’
জয়া সেনের পক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ উদ-দৌলা তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা-কর্মীরা।
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর দিরাই-শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তাঁর স্ত্রী ড. জয়া সেনগুপ্তা। তবে এবার এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ছোট ভাই।
সুনামগঞ্জ-২ আসন থেকে সাতবার এমপি নির্বাচিত হয়েছিলেন প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত। এর আগে সত্তরের নির্বাচনে প্রাদেশিক পরিষদেরও নির্বাচিত সদস্য ছিলেন তিনি।
ফলে হাওর এলাকার এ আসনটি ‘সুরঞ্জিতের আসন’ নামে পরিচিত হয়ে ওঠে। তাঁর মৃত্যুর পর এ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তাঁর স্ত্রী ড. জয়া সেনগুপ্তা।

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৩ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৩ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৪ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৪ দিন আগে