প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়কে প্রশ্নবিদ্ধ ও কালিমালিপ্ত করার বহুমাত্রিক অপতৎপরতার বিরুদ্ধে ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
শনিবার (১০ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জরুরী সভা থেকে এ আহ্বান জানানো হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নতুন এই সরকারকে ব্যর্থ করারও বহুমুখী তৎপরতা চলছে। এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান তিনি।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান এবং আশাবাদ ব্যক্ত করে সাইফুল হক বলেন, এই সরকার গণজাগরণ - গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের সুযোগে দুবৃত্তরা যে নৈরাজ্য, লুটপাট ও দখলদারিত্ব শুরু করেছে অবিলম্বে তা রোধ করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সভার শুরুতে ছাত্র জনতার অভ্যুত্থানের হাজারো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, এপোলো জামালী, ফিরোজ আহমেদ, সজীব সরকার রতন, সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা, নির্মল বড়ুয়া মিলন, শেখ মোহাম্মদ শিমুল, মীর রেজাউল আলম, শাহীন আলম, আইয়ুব আলী, ইমরান হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম সম্প্রতি ছাত্রশিবির ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেওয়ায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে থাকার ‘নৈতিকতা হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
১ দিন আগে
নতুন এই রদবদলে কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (২০১৮-২০১৯ সেশন) এমবিবিএস পাস করেছেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের
১ দিন আগে
নাহিদ বলেন, সরকার বলেছিল, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আজ আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। তাই সরকার যদি বলে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, তাহলে বিচার আর সংস্কার প্রক্রিয়াকে আন্ত
২ দিন আগে
নাসীরুদ্দীন পাটোয়ারী তার পোস্টে বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা এখনও কোনো সুস্পষ্ট জাতীয় সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এবং বর্তমান বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষার কাঠামো দক্ষ জনশক্তি গড়ার পরিবর্তে একটি বৃহৎ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি করছে।
২ দিন আগে