প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতৃবৃন্দ বলেছেন, আবারও একতরফা নির্বাচন অতীত ভুলের পুনরাবৃত্তি মাত্র, যা রাষ্ট্রকে চরম নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি করবে, গণতান্ত্রিক বিশ্বের সাথে সুসম্পর্কের অবনয়নসহ বাণিজ্যিক অংশীদারদের সাথে দূরত্ব এবং জাতীয় অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দেবে। অভ্যন্তরীণ রাজনীতিতে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়বে। গণতান্ত্রিক চর্চার অভাবে উগ্র শক্তির উত্থান ঘটবে। সর্বোপরি জনগণের নিরাপত্তা বিপজ্জনক ও হুমকির মুখে পড়বে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
বিবৃতিতে তারা আরও বলেন, রাজনৈতিক নৈরাজ্যের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে পরাশক্তির ওপর নির্ভরশীল করে ফেলা, রাষ্ট্রকে পুনর্গঠনের অযোগ্য করে তোলা, সমাজে তীব্র বিভাজন ও বিদ্বেষের প্রাচীর তোলা, রাষ্ট্রের বৈষম্যকে বিপজ্জনক পর্যায়ে উন্নীত করার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। পূর্বনির্ধারিত ফলাফলের পাতানো নির্বাচন রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর, সুতরাং এই নির্বাচন বর্জন করাই হবে প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিকের নৈতিক কর্তব্য।
বিবৃতিতে নেতৃবৃন্দ আগুন লাগানোর ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি ও ৭ জানুয়ারি ডামি নির্বাচন বর্জন করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৩ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৩ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
৩ দিন আগে