পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নতুন অত্যাচারের সামিল: সাইফুল হক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা ওয়াসা কর্তৃক আবার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে মানুষের উপর নতুন অত্যাচারের সামিল হিসাবে আখ্যায়িত করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ বৃহস্পতিবার (৩০মে) গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এসব কথা জানান।

তিনি আরও বলেন, জীবনযাত্রার ব্যয় মিটাতে মানুষ যখন বিপর্যস্ত তখন ওয়াসা বোর্ডকে পাশ কাটিয়ে স্বেচ্ছাচারী পন্থায় একলাফে ১০ শতাংশ মূল্যবৃদ্ধি 'মরার উপর খাড়ার ঘা' এর মত। জনদূর্ভোগের বিষয় বিবেচনায় না নিয়ে পানির মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই আমলাতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তিনি।

তিনি বলেন ওয়াসার ভুল সিদ্ধান্ত, সীমাহীন চুরি, দুর্নীতি, সিষ্টেম লস ও অব্যবস্থার দায় মানুষ কেন বহন করবে, মানুষ কেন শাস্তি পাবে! বহুবছর ধরে ওয়াসা শ্বেতহস্তী পালন করে আসছে। অপ্রয়োজনীয়ভাবে শত শত কোটি টাকা এদের পিছনে অপচয় করেছে যা ভোক্তারা কোনভাবেই এর দায় নিতে পারেনা। আর ওয়াসা অস্বচ্ছ প্রক্রিয়ায় যে ঋণ করেছে তার দায়ও চাপানো হচ্ছে গ্রাহকদের উপর।

তিনি আরও বলেন, ঢাকা ওয়াসা পানির দাম বাড়ালে সেই সুযোগে দেশের বিভিন্ন অঞ্চলে পানি ব্যবসায়ীরা পানির দাম আরও বাড়াতে থাকবে, যা জনজীবনে দূর্ভোগ ডেকে আনবে। গণশুনানি ব্যতিরেকে পানির মুল্যবৃদ্ধির যাবতীয় তৎপরতা বন্ধ রাখার দাবি এবং ঢাকা ওয়াসাসহ সর্বত্র স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানান তিনি।

একইসাথে তিনি পানির এই অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হতে গ্রাহকদের প্রতি আহবান জানান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে

জামায়াত-এনসিপির চাপেই কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন, নাকি এর পেছনে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সমালোচনা, অভিশংসনের দাবি এবং রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে।

২ দিন আগে

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

৩ দিন আগে