প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে ৫ প্রস্তাবনা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরীক ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে আগামী ২৫ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দলটি।
সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানানো হয় দলটির পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, অর্থপাচার রোধ, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, ঋণ খেলাপি ও আর্থিক খাতের দুষ্কর্মের হোতাদের বিচারে দাবিতে ২৫ জুন দেশব্যাপি বিক্ষোভ সমাবেশ ডাক দেয় ওয়ার্কার্স পার্টি।
ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে তুলে ধরা ৫ প্রস্তাবের মধ্যে রয়েছে: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখে এ যাবত গৃহীত ব্যবস্থার পাশাপাশি পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা; রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির মধ্যে অর্থ সম্পদ অর্জণকারিদের খুজে বের করে শাস্তি ও তাদের অর্থ—সম্পদ—বাজেয়াপ্ত করার জন্য ‘বিশেষ কমিশন’ গঠন করা।
ব্যাকিং খাতে নৈরাজ্য ও লুট বন্ধ করে সুশাসন ফিরিয়ে আনতে অবিলম্বে ‘ব্যাংক কমিশন’ গঠন করা; অর্থ—পাচার রোধ, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং ঋণ খেলাপের ক্ষেত্রে অসংগতিপূর্ণ ব্যবস্থাদি রোধ করে ঋণ খেলাপিদের চিহ্নিত করে অর্থ আদায় ও ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের ব্যবস্থা করার প্রস্তাব তুলে ধরে দলটি।
ওয়ার্কার্স পার্টি এই দাবিসমূহ নিয়ে জনগণকে সচেতনও সংগঠিত করার পদক্ষেপ হিসাবে আগামী ২৫ জুন জেলা—উপজেলায় সভা সমাবেশ, স্মরকলিপি পেশ ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করছে।
ওয়ার্কার্স পার্টি একইসঙ্গে বাম গণতান্ত্রিক প্রগতিশীল দলসূহকেও ঐ সব দাবিতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।
সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য তপন দত্ত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, শ্রমিক নেতা আমিরুল হক আমিন, কেন্দ্রীয় মিডিয়া বিভাগ আহবায়ক মোস্তফা আলমগীর রতন, সাব্বাহ আলী খান কলিন্স, কিশোর রায়, শাহানা ফেরদৌসি লাকী, ড মুর্শিদা আখতার, ড সাদাকাত হোসেন খান বাবুল, এটিএম নাসির মিয়া, তৌহিদুর রহমান প্রমুখ।

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
৩ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
৩ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
৩ দিন আগে