২৮০ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূল বিএনপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের ২৮০টিতে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিএনপি। বুধবার সন্ধ্যায় রাজধানীর তোপখানাস্থ মেহেরবা প্লাজায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার।

বাকি ২০টি আসনে মনোনয়নপ্রাপ্তদের তালিকা পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

তালিকা ঘেটে দেখা গেছে, কোনো কোনো আসনে একাধিক প্রার্থীর নাম আছে। এর ব্যাখ্যায় তৈমুর আলম খন্দকার বলেন, একাধিক প্রার্থী যোগ্য বিবেচনায় মনোনয়নের প্রত্যায়নপত্র দেয়া হয়েছে। এরপর জোটের সঙ্গে আলোচনা করে ওইসব আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, ‘আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব। বাকি ২০ জনের নাম রাতের মধ্যেই আমরা ফাইনাল করব। আমাদের ৫০০টির বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এখনও যে কেউ চাইলে মনোনয়ন কিনতে পারেন।’

এর আগে ১৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে তৃণমূল বিএনপি। ২৫ নভেম্বর থেকে দলটি দলীয় প্রার্থীদের সাক্ষাত্কার গ্রহণ শুরু করে।

তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন দাখিলের সুযোগ আছে প্রার্থীদের।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৩ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে