প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণঅধিকার পরিষদকে (নুরুল হক নুর) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে সাত দিনের সময় বেধে দিয়ে চিঠি দিয়েছে দলটি।
বুধবার (২৮ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বরাবর এই দাবি জানায় দলটি।
দলটি চিঠিতে জানায়, কার্যকর রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ (জিওপি) কে আজ হতে আগামী সাত দিনের মধ্যে নিবন্ধনের জন্য জোর দাবী জানাচ্ছি।
নুরুল হক নুর এই চিঠিতে তিনি নিজেকে দলটি সভাপতি হিসেবে উল্লেখ করেছেন।
গণঅধিকার পরিষদ চিঠিতে উল্লেখ করেন, বিগত ১১/০৭/২০২৩ ইং তারিখে গণঅধিকার পরিষদ (জিওপি) নামীয় রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যকারিতা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্য পুনঃযাচাই করার জন্য উপ-সচিব (আইন) ও রাজনৈতিক দলের তথ্য পুনঃযাচাই কমিটির আহ্বায়ক মোঃ আব্দুছ সালাম এর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট গণঅধিকার পরিষদ (জিওপি)র দলীয় কার্যালয় পরিদর্শন করেন। অতঃপর উক্ত পুনঃযাচাই কমিটি গণঅধিকার পরিষদ (জিওপি)র কেন্দ্রীয় কমিটির কার্যকারিতা সংক্রান্ত পুনঃযাচাই কমিটি একটি প্রতিবেদন দাখিল করেন (কপি সংযুক্তি-০৭)। উক্ত প্রতিবেদনে বলা হয়, বর্ণিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নির্বাচনের জন্য আবেদনপত্রের সাথে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দাখিল করেছে। ০১ জুলাই ২০২৩ ইং তারিখ দলের জরুরী সভায় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ককে অপসারণ করার ফলে এবং করায় বর্ণিত আহ্বায়ক কমিটি বর্তমানে অস্তিত্বহীন এবং অকার্যকর।
তারা আরও জানায়, বর্ণিত কাগজপত্র ও গঠনতন্ত্র পর্যালোচনায় উক্ত দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে অপসারণ করার প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ছিল এবং ১০ জুলাই ২০২৩ ইং তারিখে দলের জাতীয় কাউন্সিলে নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনতান্ত্রিক ও কার্যকর মর্মে কমিটির নিকট প্রতীয়মান হয়।
এরপর গত ১৬/০৭/২০২৩ ইং তারিখে গণঅধিকার পরিষদ (জিওপি)'র নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সংশোধিত গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি নির্বাচন কমিশনে দাখিল করি। উল্লেখ্য যে, সকল শর্ত পূরণ সত্ত্বেও গণঅধিকার পরিষদ (জিওপি) কে নিবন্ধন না দেওয়ায় অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে বিগত ২৫/০৭/২০২৩ ইং তারিখে নিবন্ধন পুনঃবিবেচনার জন্য আবেদন করা হলো।
এমতাবস্থায়, প্রার্থনা এই যে, নির্বাচন কমিশন কর্তৃক তদন্ত কমিটির প্রতিবেদন এবং ১০ অক্টোবর ২০২৩ জাতীয় কাউন্সিলসহ ইতোমধ্যে জমাদানকৃত প্রয়োজনীয় কাগজপত্রাদি বিবেচনাপূর্বক গণঅধিকার পরিষদ (জিওপি) নামীয় সক্রিয় ও কার্যকর রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ (জিওপি) কে অদ্য হতে ০৭ (সাত) দিনের মধ্যে নিবন্ধনের জন্য জোর দাবী জানাচ্ছি এবং এতদসংক্রান্ত নির্বাচন কমিশন কর্তৃক যে কোন চিঠি গণঅধিকার পরিষদ (জিওপি)'র বর্তমান সভাপতি বরাবরে প্রদানের অনুরোধ করছি। যোগাযোগের ঠিকানা: আল-রাজী কমপ্লেক্স (তৃতীয় তলা), বিজয়নগর পানির ট্যাংক, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
এই বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আজকে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর নির্বাচন কমিশনে এসেছেন। তারা এসময় তাদের দলের নিবন্ধন পুনঃবিবেচনা করার জন্য একটি চিঠি দিয়েছে। আমরা ওনার চিঠি দেখেছি। আমরা বিষয়টি আইন শাখায় মতামতের জন্য পাঠাবো। আইনশাখার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন এই রদবদলে কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (২০১৮-২০১৯ সেশন) এমবিবিএস পাস করেছেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের
১৬ ঘণ্টা আগে
নাহিদ বলেন, সরকার বলেছিল, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আজ আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। তাই সরকার যদি বলে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, তাহলে বিচার আর সংস্কার প্রক্রিয়াকে আন্ত
১ দিন আগে
নাসীরুদ্দীন পাটোয়ারী তার পোস্টে বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা এখনও কোনো সুস্পষ্ট জাতীয় সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এবং বর্তমান বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষার কাঠামো দক্ষ জনশক্তি গড়ার পরিবর্তে একটি বৃহৎ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি করছে।
২ দিন আগে
বিগত ১৭ বছরের দুঃশাসনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, 'গুম, খুন ও চরম নির্যাতনের শিকার হয়েও আপনারা সবাই মিলে দল সামলেছেন। নিজের পরিবারের চেয়ে দলকে বেশি সময় ও অর্থ দিয়েছেন। তখন সবাই সবার পাশে থেকে ঐক্যবদ্ধভাবে দল চালিয়েছেন। এখন নির্যাতনের সেই ভয় নেই, তাহলে এখন কেন ঐক্যবদ্ধ থা
৩ দিন আগে