চার দিনে জাসদের ৩৮৭ মনোনয়ন ফরম বিক্রি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৯: ২৯
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়নপত্র বিক্রির চতুর্থ ও শেষ দিন আজ। গত ১৮ নভেম্বর বিকেল ৩টা থেকে জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা সশরীরে জাসদ কার্যালয়ে এসে বা অনলাইনে দল নির্ধারিত পাঁচ হাজার টাকা ফি দিয়ে মনোনয়নপত্র সংগহ করেন।

মঙ্গলবার শেষ দিনে বেলা ১১টা থেকে জাসদের দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। চার দিনে বিভিন্ন আসনের বিপরীতে জাসদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮৭ জন।

আগামী ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় মনোনয়ন প্রত্যাশিদের সাক্ষাতকার জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবং বিকেল ৩টায় জাসদ পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৩ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে