প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় আহতদের দল-মত নির্বিশেষে চিকিৎসার ক্ষেত্রে কোনও বৈষম্য হবে না বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। হতাহতদের পরিবারকে সরকার সহযোগিতা করবে বলেও জানান তিনি।
শনিবার (২৭ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এ মন্তব্য করেন আমির হোসেন আমু। এ সময় কেন্দ্রীয় ১৪ দলের শরিক নেতারা উপস্থিত ছিলেন।
আমির হোসেন আমু বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার ক্ষেত্রে যেমন কে কোন দল করলো সেটা বিবেচনায় আনা হবে না, তেমনই দোষীদের বিচারের ক্ষেত্রেও দলমত দেখা হবে না।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, আহতরা যেন প্রয়োজনীয় চিকিৎসা পান, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের তালিকা প্রকাশ করা হলে তাদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার।
এ ধরনের সহিংসতা দেশকে পিছিয়ে দেয় মন্তব্য করে আমু বলেন, এই ধরনের সহিংসতা থেকে সবার উচিত দূরে থাকা। এই আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের নানা সিদ্ধান্তকে ১৪ দল সমর্থন করে। ১৪ দলীয় জোট সরকারের পাশে থেকে সব ধরনের সহায়তা করতেও প্রস্তুত।
এর আগে ১৪ দলের নেতারা হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন রোগীর খোঁজখবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে
তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক
২ দিন আগে
সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরুর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের যমুনায় হাজির হন।
৩ দিন আগে