সিন্ডিকেট ভেঙে দ্রুত নতুন বাজার কমিটি গঠনের দাবি এনডিপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করতে হবে। পাশাপাশি প্রশাসন, ভোক্তা অধিকার, ছাত্র ও রাজনৈতিক প্রতিনিধির সমন্বয়ে দেশের সকল পাইকারি বাজারগুলোতে নতুন পরিচালনায় কমিটি গঠন করতে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধগতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাজধানীতে এনডিপির জরুরী সভায় উদ্বেগ প্রকাশ করে তড়িৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেবার সুপারিশ করা হয। এনডিপির দপ্তর সম্পাদক জাহিদ হাসান সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এনডিপি সভাপতি কে এম আবু তাহেরের সভাপতিত্বে ও মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) এর সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মিজানুর রহমান পাটোয়ারী, ঢাকা জেলা সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দা ফৌজিয়া, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান সুমন, যুগ্ম-মহাসচিব জুয়েল রানা, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক সাকিব হাসান, নির্বাহী সদস্য মোহাম্মদ নাঈম প্রমুখ।

এনডিপি সভাপতি কে এম আবু তাহের বলেন, এই সরকার ১৮ কোটি মানুষের আন্দোলনের ফসল যে আন্দোলনের চূড়ান্ত নেতৃত্ব দিয়েছেন ছাত্র - জনতা ও রাজনৈতিক প্রতিনিধিরা তাই অন্তর্বর্তীকালীন এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবেন না। এই সরকার ব্যর্থ হওয়া মানে শেখ হাসিনার কুট কৌশলের নিকট ১৮ কোটি মানুষ ব্যর্থ হওয়া, এই সরকার ব্যর্থ হওয়া মানে অনৈতিকতার নিকট নৈতিকতার পরাজয় হওয়া তাই সরকারকে আহবান জানাবো দেশের দুর্বৃত্তদের বিরুদ্ধে আপনার শক্ত হাতে ব্যবস্থা নিন আমরা আপনাদের পাশে থাকব, যত অশুভ শক্তি আসবে আমরা রাস্তায় থেকে ছাত্র জনতাকে নিয়ে আপনাদের শক্তি যোগাবো।

এনডিপি মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) বলেন, ছাত্র জনতা সফল গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশে কিছু মাথা পরিবর্তন হয়েছে কিন্তু নিচের দিকে শেখ হাসিনার অনেক প্রেতাত্মা বসে আছে যার জন্য বাজার এখনও অস্থির তাই লাগামহীন দ্রব্যমূল্য মানুষ দিশেহারা। বর্তমান অন্তবর্তী সরকারকে আমরা সমর্থন করি শ্রদ্ধা করি কিন্তু দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে এই সরকার আপাতত: ব্যর্থ কারণ পাইকারি বাজারে আগের শয়তান সিন্ডিকেট বসে আছে।

অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করে তিনি বলেন, দেশের মানুষকে বাঁচান - দেশের সকল পাইকারি বাজারে আগে যেসব কমিটি ছিল তারা এখনো থাকলে তাদের বিশেষ ক্ষমতা আইনে জেলে ঢুকান আর ভোক্তা অধিকার, আইন শৃংখলা বাহিনী ও সর্বদলীয় লোক দিয়ে নতুন কমিটিকে দায়িত্ব ও সময় বেঁধে দিন। যারাই বাজার বা দোকান বন্ধ রাখবে তাদের জেলে ঢুকান - আমরা প্রয়োজন কম খাবো কিন্তু এই সিন্ডিকেটের একটা স্থায়ী সমাধান করতে হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৮ ঘণ্টা আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

৯ ঘণ্টা আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১ দিন আগে

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

"সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলের চেষ্টা করা হলে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়।"

২ দিন আগে